০৭:০৯ পি.এম
যুক্তরাষ্ট্র একটানা ১১তম রাতের সামরিক অভিযান শেষ করেছে ইরানের ওপর। বুধবার মার্কিন সামরিক বাহিনী এই তথ্য প্রকাশ করেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই হামলাগুলো ইরানের সামরিক অভিযান কেন্দ্র, নৌ সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক সরঞ্জাম রাখার স্থাপনাগুলোর ওপর পরিচালিত হয়েছে।
সেন্টকমের মতে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকি দেওয়ার সক্ষমতা কমানোর উদ্দেশে এই হামলাগুলো চালানো হয়েছে।
আরও পড়ুন: মাঝআকাশে হুথিদের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিলো সউদী প্রতিরক্ষাব্যবস্থা
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, অভিযানটি মঙ্গলবার গভীর রাতে পরিচালিত হয় এবং প্রায় ৭৫ মিনিট স্থায়ী হয়। যুক্তরাষ্ট্রের দাবি, গত তিন মাসে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ৩০টির বেশি বাণিজ্যিক জাহাজে ইরান হামলা করেছে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর ইরানও পাল্টা হামলা শুরু করে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর ওপর। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক মার্কিন হামলায় ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং প্রায় ৫০০ জন আহত হয়েছেন। এদিকে সাম্প্রতিক সংঘর্ষে মার্কিন সেনাদের মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮ জনে পৌঁছেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং সেতুর মতো স্থাপনাগুলোকে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু করার কথা বলেছেন।
আরও পড়ুন: ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন