ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন-প্রশ্নে জামায়াতের বক্তব্য


আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন-প্রশ্নে জামায়াতের বক্তব্য

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সহিংসতা ও নাশকতা চালানোর অভিযোগ উঠেছে। গোপালগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অফিস, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের মারধরের অভিযোগও প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, জুলাই আন্দোলনের সম্মুখসারির জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা নিয়মিত হত্যার এবং হামলার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন।

এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের পাশাপাশি বিএনপি ও এনসিপি রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে। বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করছে, অন্যদিকে এনসিপি প্রতিরোধের ডাক দিয়েছে। তবে জামায়াতে ইসলামীর সহিংসতা ও নাশকতার অভিযোগের বিষয়ে দৃশ্যমান কোনো রাজনৈতিক পদক্ষেপ না থাকায় দলটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

জামায়াতের নীরবতার কারণ জানতে চাইলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বলেছেন, “দৃশ্যমান কিছু করব, সরকার তো সে সুযোগটা দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, বিচার দৃশ্যমান হলে ঐক্যের ভিত্তি তৈরি হতো।”

আরও পড়ুন: জাতীয় প্রেস ক্লাবে মজুরি নিয়ে গোলটেবিল বৈঠক, ৩০টিরও বেশি দাবি উত্থাপন

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকারের দায়িত্ব উল্লেখ করে বলেন, সরকার সহযোগিতা চাইলে কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জাতীয় স্বার্থে জামায়াত মাঠে থাকবে। হামিদুর রহমান আযাদ আরও বলেন, শুরু থেকেই বিষয়গুলো কঠোর হাতে দমন করা হয়নি। এখানে সরকারের চরম ব্যর্থতা রয়েছে। সেই ব্যর্থতার দায় এখন পুরো জাতিকে বহন করতে হচ্ছে। সরকার এ ক্ষেত্রে অনেকটা নীরব ভূমিকা পালন করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, তা যথেষ্ট পরিমাণে নেওয়া হয়নি বলে তিনি মন্তব্য করেন।

বিএনপির অনেক নেতা অভিযোগ করেছেন যে, জামায়াতের অবস্থান আওয়ামী লীগের প্রশ্নে অস্পষ্ট। কেউ কেউ বলছেন, দলটির সঙ্গে জামায়াতের গোপন আঁতাত রয়েছে। তবে জামায়াতের দাবি, আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ ভিত্তিহীন; বরং সরকারই পতিত শক্তির সঙ্গে সমঝোতা করেছে।

হামিদুর রহমান আযাদ বলেন, সরকার দায় এড়াতে উল্টো জামায়াতের দিকে আঙুল তুলছে। তিনি বলেন, “এই আওয়ামী লীগের হাতে আমাদের পাঁচজন নেতার ফাঁসি হয়েছে, অসংখ্য নেতা জেলবন্দী হয়ে মারা গেছে। হামলা-মামলার শিকার হয়েছে। আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে। সেই দল আওয়ামী লীগের সঙ্গে জামায়াত আঁতাত করবে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।”

ঢাকা মহানগর জামায়াতের নেতা-কর্মীদের প্রস্তুতি ও নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে উত্তর ও দক্ষিণ শাখার নেতারা জানিয়েছেন, যেকোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে ওয়ার্ড ও শাখা কমিটিগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: আপাসহ একমাত্র ডেস্টিনেশন সাহারা মরুভূমি: মানসুরা আলম

ঢাকা মহানগর জামায়াতের উত্তর শাখার নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “আমাদের সকল শাখাকে বলা আছে, কোথাও যদি কোনো ফ্যাসিবাদী চক্র রাষ্ট্র, আইনি কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে, তাকে আমরা মোটেও কোনো ছাড় দেব না। সরকার ব্যর্থ হলে জনগণের নিরাপত্তার প্রশ্নে জামায়াত কোনো আপস করবে না।”

ঢাকা মহানগর জামায়াতের দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “যখন আমরা দেখব যে সরকারের আর কোনো গতি-উপায় নাই বা তারা পারছেন না; তখন আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান যে কথা বলেছেন, প্রয়োজনে সে কর্মসূচি নেব।”

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সহিংসতা ও নাশকতা মোকাবিলায় ঐকমত্যের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে জাতীয় ঐক্যের প্রশ্নে জামায়াতের অবস্থান এখনো শর্তসাপেক্ষ। দলটি চায়, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করা হোক।

আরও পড়ুন: গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটকের গানে দীর্ঘ বিরতির পর ফিরে এলেন এস আই টুটুল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


নাটকের গানে দীর্ঘ বিরতির পর ফিরে এলেন এস আই টুটুল

জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল দীর্ঘ সময় পর আবারও নাটকের গানে কণ্ঠ দিয়েছেন। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’র জন্য তিনি ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটি গেয়েছেন। গানটির কথা লিখেছেন কবির বকুল, এবং সুর ও সংগীতায়োজন করেছেন সজিব দাস।

নাটকের গানে ফিরে আসার প্রসঙ্গে এস আই টুটুল মন্তব্য করেন, ‘অনেকদিন পর নাটকের জন্য গান গাইলাম। এর কথা ও সুর আমার ভালো লেগেছে। কবির বকুলের লেখা বরাবরই আলাদা আবেদন তৈরি করে। সজিব দাস সুন্দর সংগীতায়োজন করেছেন। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

নির্মাতা গানটির জন্য এস আই টুটুলকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, ‘নাটকের গল্প ও আবহের সঙ্গে গানটির বিশেষ সম্পর্ক রয়েছে। গানের জন্য এমন একজন কণ্ঠশিল্পী চেয়েছিলাম, যার কণ্ঠে আবেগ ও দরদ ফুটে উঠবে। এস আই টুটুলের কণ্ঠ আমার কাছে সেই জায়গা থেকে উপযুক্ত মনে হয়েছে। তার গায়কিতে গানটি আরো প্রাণবন্ত হয়েছে।’

নির্মাতা জানিয়েছেন, ‘তুমি ছাড়া’ গানটি নাটকের গল্প ও আবহের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে। শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

এদিকে, ‘প্রাণ সখিয়া’ নাটকে কারা অভিনয় করছেন, তা নির্মাতা এখনই প্রকাশ করতে চান না। তিনি অভিনয়শিল্পীদের নাম আপাতত গোপন রাখলেও নাটকটির গান দিয়ে দর্শক-শ্রোতাদের আগ্রহ তৈরি করতে চান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে ২০০৩ সালের মতো আবারও সামরিক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


মধ্যপ্রাচ্যে ২০০৩ সালের মতো আবারও সামরিক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ইরানকে কেন্দ্র করে আরও শক্তিশালী হয়েছে। মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পর, বর্তমানে এই অঞ্চলে প্রায় ৫৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। একই সময়ে, যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দ্য জেরুজালেম পোস্টকে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট বিষয়ে অবগত এক সূত্র।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরির উপস্থিতি একটি বিরল ঘটনা। গত এপ্রিলের পর এমন পরিস্থিতি দেখা যায়নি। ২০০৩ সালে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধের সময়ও একই ধরনের সামরিক উপস্থিতি ছিল।

এদিকে, ইরান পরিস্থিতি নিয়ে রোববার সন্ধ্যায় ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা একটি দীর্ঘ বৈঠক করেছে। বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরের মধ্যে মতপার্থক্য নিয়ে আলোচনা হয়েছে।

তবে বৈঠক সম্পর্কে অবগত দুটি সূত্র জেরুজালেম পোস্টকে জানিয়েছে, ইরান ইস্যুতে নেতানিয়াহু ও সেনাপ্রধান একই অবস্থানে রয়েছেন। বৈঠকে তারা পরস্পরের বিরোধিতা করেননি। তথ্য কিংবা সিদ্ধান্তের ক্ষেত্রেও তাদের মধ্যে কোনো মতপার্থক্য ছিল না বলে একটি সূত্র জানিয়েছে।

বৈঠকটি তেল আবিবে ইসরাইলি সামরিক সদর দপ্তর কিরিয়ার অপারেশনস ডিরেক্টরেটের ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইসরাইলি সামরিক কর্মকর্তারা জানান, অর্থনৈতিক সংকটের মধ্যেও ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুনর্গঠনে বিপুল সম্পদ বিনিয়োগ করছে। দেশটির সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের এই প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় গ্রিডে আজ রূপপুরের ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


জাতীয় গ্রিডে আজ রূপপুরের ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে আজ মঙ্গলবার জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

যদি সবকিছু সঠিকভাবে ঘটে, তবে মঙ্গলবার (১৭ নভেম্বর) কয়েক ঘণ্টার জন্য এ ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। এ সময় সর্বাধিক ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনার কথা জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিট থেকে সর্বাধিক ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ করা হতে পারে। কয়েক ঘণ্টার পর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তিতে পানি থেকে বাষ্প তৈরি হবে। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। শুরুতে বিদ্যুৎকেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানো হবে। পরে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ২৫-৩০ শতাংশে উন্নীত করা হলে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে।

এছাড়া, বিভিন্ন ধরনের নিরাপত্তা, কারিগরি ও সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা চলতে থাকবে। উৎপাদন বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের ধাপ শেষ হওয়ার পর বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম মন্তব্য করেন, ‘জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় আমাদের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।’

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে তাদের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন প্রদান করা হবে।

সূত্র জানায়, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার উপলক্ষে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বাধিক ১২০ মেগাওয়াট বাদ দিয়ে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প হিসেবে পরিচিত। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। প্রকল্পটির মূল বাস্তবায়ন মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্প ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। বর্তমানে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরকে হারিয়ে খুলনা জয় করল রেকর্ড অষ্টম শিরোপা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


রংপুরকে হারিয়ে খুলনা জয় করল রেকর্ড অষ্টম শিরোপা

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রংপুরকে পরাজিত করে খুলনা অর্জন করেছে রেকর্ড অষ্টম শিরোপা। ছয় বছর পর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পরাজিত করে খুলনা আবারো শিরোপা নিজেদের দখলে নিয়েছে। শেষ দিনে রংপুরের ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার এনামুল হক এবং আজিজুল হাকিমের অসাধারণ ব্যাটিংয়ে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় খুলনা।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ রাউন্ডের চতুর্থ ও শেষ দিনে ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার এনামুল ও আজিজুল। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ১২৩ রান। এনামুলের ৮১ রানের ইনিংসে ছিল ১১টি চার এবং ৩টি ছক্কা, যা মাত্র ৩৮ বলে পূর্ণ করে ফিফটি।

আবু হাশিমের বলে এনামুল ফিরে গেলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর কালাম সিদ্দিকী আলীকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন আজিজুল। ৫৫ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন কালাম। অন্যদিকে ৯টি চার ও ২টি ছক্কায় ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন আজিজুল।

এনামুল ৬৮ বলে ৮১ রান করেন। অপরদিকে, আজিজুল ১২৩ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন।

শেষ রাউন্ড শুরুর আগে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ছিল মোহাম্মদ মিঠুনের খুলনা। শিরোপা নিশ্চিত করতে এই ম্যাচে তাদের শুধু হার এড়ানো প্রয়োজন ছিল।

এর আগে সোমবার বরিশালকে ইনিংস ব্যবধানে পরাজিত করে সাময়িকভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল সিলেট। শেষ রাউন্ড থেকে পূর্ণ ১০ পয়েন্ট পাওয়ায় তাদের সংগ্রহ দাঁড়ায় ৩২। তবে রংপুরকে পরাজিত করে খুলনা আবারও শীর্ষস্থান ফিরে পায়। এতে তাদের শিরোপা জয় নিশ্চিত হয়।

ম্যাচের প্রথম ইনিংসে কিছুটা চাপে পড়েছিল খুলনা। রংপুরের ৩৩৮ রানের জবাবে ৩২২ রানে অলআউট হয়ে তারা ১৬ রানে পিছিয়ে পড়ে।

কিন্তু দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় খুলনা। সফর আলীর ৫ উইকেট এবং মেহেদী হাসান রানার ৪ উইকেটের সামনে মাত্র ১৮৪ রানেই গুটিয়ে যায় রংপুর। ফলে জয়ের জন্য খুলনার লক্ষ্য দাঁড়ায় ২০১ রান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%