০১:৫৪ পি.এম
রংপুর নগরীতে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় ৫০ বছর বয়সী অরুন বালা নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মডার্ণ মোড় এলাকায় এই হৃদয় বিদারক ঘটনা ঘটে।
মৃত অরুন বালা গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের তর বাসুর স্ত্রী বলে জানা গেছে। এ ভয়াবহ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও হেল্পারকে পুলিশ আটক করেছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মডার্ণ মোড়ে রংপুর-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন অরুন বালা। এই সময় ঢাকা থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা মারে, ফলে অরুন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুর্ভাগ্যবশত তিনি পথেই মারা যান। এই ঘটনার সঙ্গে জড়িত কাভার্ডভ্যান চালক মোরসালিন মিয়া এবং হেল্পার আবু বক্করকে পুলিশ আটক করেছে।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক বলেন, রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারকে হস্তান্তর করা হবে। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন