ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

লিবিয়ার উপকূলে এক সপ্তাহে উদ্ধার ১৫ অভিবাসীর মরদেহ


লিবিয়ার উপকূলে এক সপ্তাহে উদ্ধার ১৫ অভিবাসীর মরদেহ

লিবিয়ার পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে গত এক সপ্তাহে অন্তত ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে নারীও রয়েছেন। নৌকা ডুবে যাওয়ার ঘটনায় তাদের মৃত্যু হয়েছে, এমনটাই ধারণা করা হচ্ছে।

 

শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে নিরাপত্তা, নৌবাহিনী ও চিকিৎসাসংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ

 

এ বিষয়ে নৌবাহিনীর একটি সূত্র জানায়, একই ঘটনায় অন্তত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি অনুযায়ী, নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী উপস্থিত ছিলেন।

 

সূত্রগুলো জানিয়েছে, মিশর সীমান্ত সংলগ্ন লিবিয়ার তোব্রুক শহরের উপকূলবর্তী বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। দুইজন নিরাপত্তা কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর অনেকগুলোর ওপর পচন ধরেছে। উপকূলের বিভিন্ন স্থানে আরও মরদেহ পাওয়া যেতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ই-কমার্সে রিমার্কের শক্ত অবস্থান, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য

 

তোব্রুক রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা যায়, স্বেচ্ছাসেবকদের একটি দল উপকূলের পাথুরে এলাকা থেকে মরদেহ সংগ্রহ করে বিশেষ ব্যাগে সংরক্ষণ করছে।

 

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়ার উপকূল ইউরোপমুখী অভিবাসীদের অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে। সংঘাত, দারিদ্র্য ও অনিশ্চয়তা থেকে মুক্তির আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ বিপজ্জনক সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন।

আরও পড়ুন: ভ্যান্সকে গালিবাফের খোঁচা: বসকে এসব বলছেন না কেন?

 

অন্যদিকে, পৃথক একটি ঘটনায় লিবিয়ার রাজধানী ত্রিপোলির উপকূলে নৌকাডুবির পর আরও ১৩ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জরুরি চিকিৎসা ও সহায়তা কেন্দ্র জানাচ্ছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউনিয়ন বিএনপির সভাপতিকে সাময়িক অব্যাহতি, কমিটি ভেঙে দেওয়া হলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:৫১ এম


ইউনিয়ন বিএনপির সভাপতিকে সাময়িক অব্যাহতি, কমিটি ভেঙে দেওয়া হলো

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর ইসলামকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি, অভিযোগ দলীয় শৃঙ্খলা ভঙ্গের। শনিবার (২০ জুন) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ অব্যাহতি দেওয়া হয়।

এর পরবর্তী সময়ে আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সম্প্রতি গোপিনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। এই ঘটনায় উপজেলা বিএনপি ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছিল।

শনিবার রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং দুই সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর ইসলামকে ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

অন্য একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ওই ইউনিয়নে দলীয় কার্যক্রম সাংগঠনিক পদ্ধতিতে পুনর্গঠন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই লক্ষ্যে বর্তমান কমিটিকে ভেঙে দেওয়া হয়েছে এবং এস এম কায়কোবাদকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।

এই দুটি বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ছাত্রাবাসে সমকামিতার অভিযোগে আটক তিনজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:৫৭ এম


ফরিদপুরে ছাত্রাবাসে সমকামিতার অভিযোগে আটক তিনজন

ফরিদপুরের একটি ছাত্রাবাসে সমকামিতার অভিযোগে তিনজন যুবককে আটক করার ঘটনার ফলে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (২০ জুন) বিকেলে শহরের কমলাপুর মহল্লার চানমারী এলাকায় অবস্থিত একটি ছাত্রাবাসে।

বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে এসে তিনজনকে থানায় নিয়ে যায়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় যে, ছাত্রাবাসের কয়েকজন বোর্ডার নতুন একজন আবাসিকের আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। এক পর্যায়ে, তারা তার সাথে সম্পর্কিত আরো কয়েকজনের বিষয়ে তথ্য পেয়েছেন বলে দাবি করেন। পরে, ছাত্ররা কৌশলে কয়েকজনকে ছাত্রাবাসে ডেকে এনে আটকে রাখে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

खবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায় যে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন যে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুকের বিভিন্ন গোপন গ্রুপ এবং ভুয়া আইডির মাধ্যমে তাদের পরিচয় ও যোগাযোগ গড়ে উঠেছিল। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নানা ধরনের ব্যক্তিগত ও গোপন নেটওয়ার্ক তৈরি হচ্ছে, যা অনেক ক্ষেত্রেই পরিবার এবং সমাজের নজরের বাইরে থেকে যায়।

আইনজীবীরা বলছেন, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে সেটি তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। সাধারণ নাগরিকের পক্ষ থেকে কাউকে আটক রাখা বা ব্যক্তিগত ডিভাইস তল্লাশি করার বিষয়টিতে আইনের প্রশ্ন উঠতে পারে।

সাবেক এবং বর্তমান কয়েকজন শিক্ষক জানান যে, ছাত্রাবাস হলো কেবল আবাসনের স্থান নয়, বরং এটি শিক্ষার্থীদের মানসিক এবং সামাজিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সেখানে পারস্পরিক সম্মান, নৈতিক মূল্যবোধ এবং শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। তারা বলেন যে, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, কাউন্সেলিং কার্যক্রম জোরদার করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতার বিকাশ ঘটানো সময়ের দাবি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানিয়েছেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে থানায় নিয়ে এসেছে। তবে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যামস্ট্রিং চোটে রাফিনিয়ার পরের ম্যাচ খেলা নিয়ে শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:০৪ এম


হ্যামস্ট্রিং চোটে রাফিনিয়ার পরের ম্যাচ খেলা নিয়ে শঙ্কা

হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডান উরুর পেছনে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। বিভিন্ন পরীক্ষার পর তার চোটের বিস্তারিত জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সিবিএফের বরাত দিয়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, রাফিনিয়ার ডান উরুর পেছনের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।

তবে আশার কথা হলো, বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সিবিএফ। চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে তাকে দ্রুত ফিট করার চেষ্টা চলছে।

গত এক বছরে বারবার হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন রাফিনিয়া। এই সময়ের মধ্যে এটি তার চতুর্থ চোট। এর আগে বার্সেলোনার হয়ে গত মৌসুমে ২৩টি ম্যাচ মিস করেছেন তিনি। চলতি বছরের মার্চে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচেও একই ধরনের চোটে এক মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।

সতীর্থের চোটে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিল শিবিরের মিডফিল্ডার লুকাস পাকেতা। তিনি বলেন, রাফিনিয়া কিছুটা হতাশ হলেও তারা আশা করছেন এটি গুরুতর কিছু নয় এবং দ্রুতই সুস্থ হয়ে ফিরবেন তিনি।

রাফিনিয়ার অনুপস্থিতিতে ব্রাজিলকে বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে। রায়ান দলে স্থায়ী হতে না পারায় কোচের সামনে ভরসা হিসেবে থাকতে পারেন লুইস এনরিকে অথবা তরুণ এন্দ্রিক।

গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো, আর ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্কটল্যান্ড। এখনও পয়েন্ট না পাওয়া হাইতির বিদায় নিশ্চিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গরমে ঘাম বসে শরীরে চুলকানি? প্রতিরোধে যা করবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:১৩ এম


গরমে ঘাম বসে শরীরে চুলকানি? প্রতিরোধে যা করবেন

উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় ঘামের মাত্রা বাড়ে। ঘাম বসলে ছত্রাক, ব্যাক্টেরিয়ার সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। ফলে র‌্যাশ, চুলকানি, ফুস্কুড়ির মতো নানা সমস্যা দেখা যায়। তবে শুধু ঘাম নয়, নেপথ্যে থাকতে পারে পোশাকের ভুলভ্রান্তিও। গরমে ঘাম বসে শরীরে চুলকানি বা র‌্যাশ হওয়া একটি সাধারণ সমস্যা। তবে অনেকেই জানেন না যে, এ সমস্যার পেছনে আমাদের প্রতিদিনের পোশাকের অনেক বড় ভূমিকাও থাকতে পারে। পোশাক কীভাবে চুলকানির কারণ হয়? নাইলন, পলিয়েস্টার কিংবা সিল্কের মতো কাপড় ঘাম শুষে নিতে পারে না। ফলে ত্বকের ওপর ঘাম জমে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের জন্ম দেয়। আর অতিরিক্ত টাইট পোশাক পরলে ত্বকে বাতাসের চলাচল করতে পারে না। এতে কাপড়ের ঘর্ষণে ত্বক ছিলে যায় এবং চুলকানি বাড়ে। একদিকে প্রচণ্ড রোদ শরীরে জ্বালা ধরায়। অন্যদিকে ঘাম জমে র‌্যাশ বেরোয়। গরমে যন্ত্রণার শেষ নেই। এ সমস্যার নেপথ্যে শুধু ভ্যাপসা গরম নয়, রয়েছে পোশাকেরও ভুলভ্রান্তি। মৌসুম অনুযায়ী, সঠিক পোশাক বাছাই শুধু আরাম দেয় না; বরং সুস্থ রাখতেও সাহায্য করে থাকে। চলুন জেনে নেওয়া যাক, সঠিক পোশাক বাছাইয়ে ভুল কোথায়— কেতাদুরস্ত পোশাক যদি সময়োপযোগী ও মৌসুমের সঙ্গে মানানসই না হয়, তাহলে এমন সমস্যা হতেই পারে। গরমের মৌসুমে সুতির হালকা পোশাকই ভালো। সুতি ত্বকবান্ধব। এখন বাজারে অনেক ধরনের কৃত্রিম পোশাক মেলে। সব কিন্তু ত্বকবান্ধব নয়। গরমের জন্য সুতি ও লিনেন ভালো পোশাক। দ্বিতীয়ত পোশাক হওয়া দরকার হালকা। আঁটসাঁট পোশাক গায়ের ওপর চেপে থাকে বলে ঘাম বেশি হয়। চুলকানি ও র‌্যাশের সমস্যাও বেড়ে যায় অনেকটাই। এমন পোশাক পরুন যাতে হাওয়া খেলে। আর পোশাকের পরিচ্ছন্নতা খুব জরুরি। এ সময়ে যেহেতু ঘাম হয়। প্রতিদিনই জামা সাবান দিয়ে কেচে নেওয়া প্রয়োজন। তবে শুধু কাচলেই হবে না, রোদে বা হাওয়ায় খুব ভালো করে শুকাতেও হবে। ঘর্মাক্ত জামা না কেচে দিনের পর দিন পরলে তা থেকেও চুলকানি ও র‌্যাশের সমস্যা হতে পারে। এ ছাড়া অন্তর্বাসের পরিচ্ছন্নতার দিকেও নজর দিতে হবে। কারণ অন্তর্বাস যেহেতু শরীরে এঁটে থাকে, তাই দিনভর ঘামে ভেজে। সেগুলো নির্দিষ্ট সময় অন্তর না কাচলে ত্বকে সংক্রমণ হতে পারে। আবার ওয়াশিং মেশিনের ড্রায়ারে শুকানো পোশাক পরা ঠিক নয়। কারণ রোদে বা হাওয়ায় অন্তত ২ ঘণ্টা সেই জামা মেলে রাখা উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%