০৪:৫৪ পি.এম
লোহিত সাগরের ইয়েমেনের উপকূলে একটি পণ্যবাহী জাহাজে হামলার শিকার হয়েছে বলে ব্রিটিশ সামরিক বাহিনী জানিয়েছে। রবিবার (৫ জুলাই) যুক্তরাজ্যের ‘মেরিটাইম ট্রেড অপারেশনস’ এই হামলার বিষয়টি ঘোষণা করেছে। তারা জানিয়েছে, হামলার সময় জাহাজটি থেকে বার্তা দেওয়া হয়েছে, সেটির ওপর ‘অজ্ঞাত সশস্ত্র হামলাকারীরা’ আক্রমণ চালিয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, ইয়েমেনের বন্দরনগরী হোদাইদাহ থেকে ৫৬ কিলোমিটার (৩০ নটিক্যাল মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থানকালে জাহাজটি থেকে একটি জরুরি সতর্কবার্তা পাওয়া গেছে। কর্তৃপক্ষ এবারে পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার এবং কোনো সন্দেহজনক কার্যকলাপ নজরে এলে তা জানাবার পরামর্শ প্রদান করা হয়েছে।
তবে, তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবারও জাহাজে হামলার হুমকি দিয়ে রেখেছে, যদিও সাম্প্রতিক সময়ে তারা এমন কোনো হামলা চালায়নি।
আরও পড়ুন: দক্ষতা উন্নয়নে তুরস্ক যাচ্ছেন ১৫ সরকারি কর্মকর্তা
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হুথিদের কোনো মুখপাত্র তাৎক্ষণিক সাড়া দেননি। এর সঙ্গে সম্প্রতি এডেন উপসাগরের অপেক্ষাকৃত দূরবর্তী এলাকায় সোমালি জলদস্যুদের তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে।
সূত্র: এএফপি, আলজাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন