ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি


৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ বছর ৩১২টি প্রতিষ্ঠানের সংখ্যা শতভাগ ফেল করা।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ফল ঘোষণা করেন।

তিনি জানান, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। সেই সাথে, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর সংখ্যা ৩১২টি।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু

ঢাকা বোর্ডের পাসের হার ৭১.৬৩ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছেন ৩৩ হাজার ২৫৩ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ১১৩ জন। যশোর বোর্ডে পাসের হার ৬৬.২৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৪৭৮ জন।

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৮১৪ জন। চট্টগ্রাম বোর্ডের পাসের হার ৫৯.৪৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৩৯৮ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭৭৮ জন।

সিলেট বোর্ডে পাসের হার ৫৮.৩৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৮৩৬ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৬৩৯ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭০০ জন।

গত বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই তুলনায় এবার পাসের হার ৬ দশমিক ২ শতাংশ কমেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত

এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন। আর কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৯৫১ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪২ এম


এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে দেখা যাচ্ছে, ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করেছে।

অপর দিকে, ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী ফেল করেছে। যদি আমরা লক্ষ্য করি, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ।

গত বছর অর্থাৎ ২০২৫ সাল অপেক্ষা এবার পাসের হার কমেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল ঘোষণা করেন।

 

গত বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। তাই, সেই তুলনায় এবার পাসের হার ৬.২ শতাংশ কমে গেছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এই বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছেন মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছেন এবং ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন ফেল করেছেন।

গত বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৫ এম


প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করবেন।

এই বৈঠক সামনে রেখে গতকাল রবিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার।

বৈঠকে আলোচনা হতে পারে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে। বৈঠকের পর গণমাধ্যমে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ, সীমান্ত হত্যা, নদীর পানির ন্যায্য হিস্যা ও পুশ-ইনের মতো দীর্ঘদিনের অমীমাংসিত সংবেদনশীল ইস্যুগুলোর প্রেক্ষাপটে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

মূলত এই সাক্ষাৎ থেকেই স্পষ্ট হতে পারে দুই প্রতিবেশী দেশের আগামী দিনের দ্বিপক্ষীয় সম্পর্কের সমীকরণ। একইসঙ্গে আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফরের সুনির্দিষ্ট ইঙ্গিতও মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ২৫ জুন সে সময়ের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন ভারতীয় হাইকমিশনার। এর আগে ১২ জুন ঢাকায় হাইকমিশনার হিসেবে যোগ দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাশের হারে এবারও ছাত্রীরা এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৮ এম


পাশের হারে এবারও ছাত্রীরা এগিয়ে

এবারও এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হারে এগিয়ে রয়েছে ছাত্রীদের। এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ৬৬.৬৮ শতাংশ ছাত্রী পাশ করেছে।

অন্যদিকে, ছাত্রদের মধ্যে পাশের হার ৫৭.৮৬ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে অগ্নিকাণ্ড: আত্রাইয়ের ১১ পরিবারের কান্না থামছে না, গ্রামজুড়ে মাতম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫১ এম


সৌদিতে অগ্নিকাণ্ড: আত্রাইয়ের ১১ পরিবারের কান্না থামছে না, গ্রামজুড়ে মাতম

ভাগ্য ফেরাতে ভিটামাটি বিক্রি করা এবং চড়া সুদে ঋণ নিয়ে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন নওগাঁর আত্রাই উপজেলার ১১ জন যুবক। কিন্তু তাদের সেই স্বপ্ন যে চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে, তা ঘুণাক্ষরেও ভাবেনি তাদের পরিবার। রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিভে গেছে এসব রেমিট্যান্স যোদ্ধাদের জীবনের আলো। প্রিয় সন্তান ও স্বজনদের হারিয়ে আত্রাই উপজেলার প্রতিটি শোকসন্তপ্ত পরিবারে এখন চলছে শোকের মাতম।

সোমবার (১০ আগস্ট) সকালে আত্রাইয়ের গন্ডগোহালী গ্রামে গিয়ে দেখা যায় শুধুই বিষাদের ছায়া। এই এক গ্রাম থেকেই পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন চার তরুণ—মোহন, সুমন, রেজোয়ান ও ফারুক। অগ্নিকাণ্ডের তাণ্ডবে মুহূর্তের মধ্যেই ছাই হয়ে গেছে তাদের সব আশা ও আকাঙ্ক্ষা।

সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য দেখা যায় মোহন ও সুমনের বাড়িতে। একই দুর্ঘটনায় দুই ছেলেকে হারিয়ে তাদের মা-বাবা প্রায় বাক্‌রুদ্ধ। এখন তারা দেশে ফিরে নতুন ঘর তুলবেন—এই আশায় দুই ভাই রওনা হওয়ার আগেই বাড়ির সামনে নতুন ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন। কিন্তু সেই নতুন ঘরে আর ফেরা হলো না তাদের। অশ্রুসজল চোখে ময়না বিবি শুধুই একটাই আকুতি বলেন, ‘আমার ছেলেদের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।’

একই গ্রামের নিহত রেজোয়ানের মা কারিমা বেগম বাড়ির সামনে বিলাপ করছিলেন, পাশে বসে কাঁদছিলেন তাঁর বোন। এবার বাড়ি ফিরে রেজোয়ানের বিয়ে করার কথা ছিল, কিন্তু সেই স্বপ্ন এখন কেবলই স্মৃতি হয়ে গেছে।

স্থানীয় গন্ডগোহালী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন আহমেদ বলেন, একই গ্রামের চারজন উদীয়মান যুবককে এভাবে হারিয়ে পুরো গ্রাম আজ স্তব্ধ। সরকারের কাছে আমাদের জোর দাবি, যেন দ্রুততম সময়ে এই রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়।

উপার্জনের একমাত্র মাধ্যম ও শেষ সম্বল হারিয়ে নিঃস্ব পরিবারগুলোর এখন একটাই চাওয়া—অন্তত শেষবারের জন্য যেন প্রিয় মানুষগুলোর মুখ দেশে আসে।

মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনরুজ্জামান বলেন, আমরা বাংলাদেশ দূতাবাসের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%