ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

শাবনূর ছেলেকে নিয়ে সিডনিতে হ্যালোইন উৎসবে অংশগ্রহণ


শাবনূর ছেলেকে নিয়ে সিডনিতে হ্যালোইন উৎসবে অংশগ্রহণ

বিশ্বের বিভিন্ন দেশে হ্যালোইন উৎসব উদযাপন করা হয়েছে। এই উৎসবের আনন্দ দেশের শোবিজ অঙ্গনে ছড়িয়ে পড়েছে। ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এবার একমাত্র ছেলে আইজানকে নিয়ে হ্যালোইন উদযাপনে অংশ নিতে দেখা গেছে।

এই অভিনেত্রী প্রায়ই ছেলে আইজানকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান। সন্তানের আনন্দের কথা চিন্তা করে এর আগেও তিনি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছেন। মা ও ছেলের আনন্দঘন মুহূর্তগুলো শাবনূর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেন।

বিভিন্ন উৎসব ও বিশেষ আয়োজনেও তাকে ছেলেকে নিয়ে অংশ নিতে দেখা যায়। এবার অস্ট্রেলিয়ার সিডনিতে হ্যালোইন উদযাপনের কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি সিডনিতে বসবাস করছেন।

আরও পড়ুন: শাহরুখের ৬১তম জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’ প্রকাশ

রোববার (১ নভেম্বর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, ছেলে আইজানকে পাশে নিয়ে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন শাবনূর। মা ও ছেলে দুজনের পরনে ছিল একই নকশার পোশাক, যা কমলা রঙের কুমড়ার নকশায় সজ্জিত ছিল।

ছবির পেছনের সাজসজ্জায়ও হ্যালোইনের বিশেষ আমেজ ছিল। সেখানে কৃত্রিম কঙ্কাল, কুমড়ার লণ্ঠন, রঙিন আলো এবং ‘হ্যাপি হ্যালোইন’ লেখা নানা আয়োজন দেখা গেছে। ছবিগুলোর ক্যাপশনে শাবনূর লিখেছেন, ‘হ্যাপি হ্যালোইন’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পর ভক্ত ও অনুরাগীরা নানা মন্তব্য ও প্রতিক্রিয়ায় ভালোবাসা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরও ছেলে আইজানকে সঙ্গে নিয়ে হ্যালোইন উৎসবে অংশ নিয়েছিলেন শাবনূর। সেবার মা-ছেলেকে ভূতের সাজে উৎসব উদযাপন করতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: আজ সম্প্রচারিত হচ্ছে নাটক ‘গৃহযুদ্ধ’র শেষ পর্ব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় শুরু হলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


ঢাকায় শুরু হলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’

ঢাকার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ. কে. খন্দকারে যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু করেছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিমানবাহিনী। এই মহড়া রবিবার (১ নভেম্বর) থেকে শুরু হয়েছে এবং চলবে ৫ নভেম্বর পর্যন্ত, যা যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ এবং ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মাওলা অংশগ্রহণকারীদের স্বাগত জানান।

এই মহড়ায় দুই দেশের বৈমানিক, বিমান রক্ষণাবেক্ষণ বিশেষজ্ঞ এবং সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীরা একত্রে প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণের অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে সি-১৩০জে পরিবহন বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, কার্গো পরিবহন ও ব্যবস্থাপনা, বিমান চলাচলের নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবেলা, বিমানঘাঁটির নিরাপত্তা এবং চিকিৎসা সহায়তা রয়েছে।

‘কোপ সাউথ’ মহড়া আঞ্চলিক নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক জরুরি পরিস্থিতি মোকাবেলায় দুই দেশের বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। হাতে-কলমে এই প্রশিক্ষণ সংকটের সময় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং ত্রাণ কার্যক্রমে সহায়তা করার ক্ষেত্রে উভয় বাহিনীর দক্ষতা বাড়াবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আয়ুষ্মান শেঠি ও সমীক্ষা শেঠির ইতালিতে বাগদান সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


আয়ুষ্মান শেঠি ও সমীক্ষা শেঠির ইতালিতে বাগদান সম্পন্ন

অভিনেত্রী অর্চনা পুরান সিংয়ের ছেলে আয়ুষ্মান শেঠি তার দীর্ঘদিনের প্রেমিকা সমীক্ষা শেঠির সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এই জুটি তাদের বাগদানের কিছু সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ইউটিউবে আয়ুষ্মান তাদের স্বপ্নময় প্রস্তাবের একটি ভিডিও প্রকাশ করেছেন। তাদের সুন্দর ছবিগুলোর পাশাপাশি একটি হৃদয়স্পর্শী পোস্টও তারা শেয়ার করেছেন।

অর্চনা পুরান সিং ও পারমিত শেঠির ছোট ছেলে আয়ুষ্মান ইতালিতে বাগদান করেছেন। ইনফ্লুয়েন্সার আয়ুষ্মান শেঠি ইতালির ক্যাপ্রিতে বাগদান সম্পন্ন করেছেন। এই জুটি তাদের প্রস্তাবের একটি সুন্দর ভিডিও এবং ব্লগ শেয়ার করেছে। নেটিজেনরা এ ছবিগুলোতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে।

আয়ুষ্মান শেঠি তার প্রেমিকা সমীক্ষা শেঠিকে প্রস্তাব দেওয়ার জন্য ইতালির ক্যাপ্রি বেছে নিয়েছিলেন। তারা সেখানে ছুটি কাটাতে গিয়েছিলেন, যেখানে আয়ুষ্মান সমীক্ষাকে প্রস্তাব দিয়ে চমকে দেন। ভিডিওটিতে আয়ুষ্মানের বিস্ময় স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

আয়ুষ্মান শেঠি তার প্রস্তাবের বিশেষ মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করেন এবং পরে তার ইউটিউব চ্যানেলে এর একটি ভ্লগ শেয়ার করেন। ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে আয়ুষ্মান ও সমীক্ষা একটি ভালোবাসার বার্তা দিয়েছেন। তারা লিখেছেন— 'পৃথিবীতে কত জায়গা ছিল, কত ভিন্ন জীবন আমরা কাটাতে পারতাম, কিন্তু ভাগ্যই আমাদের একত্রিত করেছে।'

তিনি বলেন, 'আর প্রতিটি জীবনে আমরা একে অপরকেই বেছে নেব। আমরা একসঙ্গে থাকলে প্রতিটি জীবনই সুন্দর হয়ে ওঠে এবং এখন আমি প্রার্থনা করি যেন প্রতিটি জীবন এভাবেই একসঙ্গে কাটে।' তারা ক্যাপ্রির মনোরম পরিবেশে একসাথে জীবন কাটানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

অর্চনা পুরান সিংয়ের পুত্র আয়ুষ্মান শেঠি তার ইউটিউব ব্লগে প্রকাশ করেছেন যে, তিনি পুরো প্রস্তাবটির পরিকল্পনা খুব সতর্কতার সঙ্গে করেছিলেন। আয়ুষ্মান ব্যাখ্যা করেছেন যে, তিনি ছুটিতে যাওয়ার আগেই সব কিছুর পরিকল্পনা করেছিলেন এবং আংটিটি তার ব্যাগে লুকিয়ে রেখেছিলেন।

নিজের ভ্লগে আয়ুষ্মান প্রকাশ করেছেন যে তিনি বাগদানের আংটিটি তার ব্যাগে লুকিয়ে রেখেছিলেন। তিনি সমীক্ষার সঙ্গে ক্যাপ্রির সর্বোচ্চ শৃঙ্গ মন্টে সোলারোতে হাইকিং করতে গিয়েছিলেন। এই সময় আয়ুষ্মান সমীক্ষার জন্য বুনো ফুলও সংগ্রহ করেন এবং তাকে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেন।

আয়ুষ্মান শেঠি জানিয়েছেন যে, সর্বোচ্চ চূড়ায় পৌঁছে তিনি একটি ভিডিও রিল বানানোর অজুহাতে একটি ট্রাইপড স্থাপন করেছিলেন। তবে, আয়ুষ্মান তার জন্য কী বিশেষ চমকের পরিকল্পনা করেছিলেন, সে সম্পর্কে সমীক্ষার কোনো ধারণাই ছিল না। এরপর আয়ুষ্মান এক হাঁটু গেড়ে বসে তার প্রেমিকা সমীক্ষাকে তার জীবনের সবচেয়ে সুন্দর চমকটি দেন।

ক্যামেরায় নিজের স্বপ্নময় প্রস্তাবটি ধারণ করে আয়ুষ্মান তার প্রেমিকা সমীক্ষার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি বলেন, সমীক্ষা তার জীবনকে সহজ করে তোলে এবং তার জীবনে অনেক রোমাঞ্চ নিয়ে আসে।

উল্লেখ্য, প্রায় দেড় বছর ধরে সম্পর্কে রয়েছেন অভিনেতা আয়ুষ্মান ও অভিনেত্রী সমীক্ষা শেঠি জুটি। পেশায় যোগ প্রশিক্ষক সমীক্ষার সঙ্গে যোগিতা বিহানির মাধ্যমে আয়ুষ্মানের পরিচয় হয়। সম্প্রতি অর্চনা পুরাণ সিংও এক পারিবারিক ভ্লগে তাদের সম্পর্কের প্রশংসা করে আয়ুষ্মানকে এই সুন্দর বন্ধন যত্ন করে আগলে রাখার পরামর্শ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাইয়ের শপিং মলে ভাঙচুর করে নামাজ কক্ষ বন্ধ করল হিন্দুত্ববাদীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


মুম্বাইয়ের শপিং মলে ভাঙচুর করে নামাজ কক্ষ বন্ধ করল হিন্দুত্ববাদীরা

মুম্বাইয়ের বিখ্যাত ইনঅরবিট মলের একটি নামাজ কক্ষ বন্ধ করা এবং ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। বিতর্কটি শুরু হয় হিজাব পরা দুই কিশোরীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, যেখানে তারা মলে আসা দর্শনার্থীদের জন্য নির্ধারিত ওই কক্ষটি দেখিয়ে মানুষকে যথাসময়ে নামাজ আদায় করার জন্য উৎসাহিত করছিল।

ভিডিওটিতে দেখা যায়, দুই তরুণী কক্ষটি সুসজ্জিত এবং সেখানে পুরুষ ও নারীদের জন্য আলাদা স্থান ও অজুখানার সুবিধা রয়েছে। কিন্তু ভিডিওটি প্রকাশ্যে আসার পর হিন্দুত্ববাদী বিভিন্ন গোষ্ঠী ও ব্যক্তিরা তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করে। তাদের দাবি, এটি ধর্মনিরপেক্ষতার অজুহাতে মুম্বাইকে ‘সফ্ট ইসলামিক এনক্লেভে’ রূপান্তর করার একটি প্রচেষ্টা।

৩০ অক্টোবর, হিন্দুত্ববাদী সংগঠন 'সকল হিন্দু সমাজ' তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ভিডিওটি শেয়ার করে উস্কানিমূলক ক্যাপশন দিয়ে লেখে: “মুম্বাই কি পাকিস্তানের পথে হাঁটছে? এটি প্রতিটি মুম্বাইবাসীর জন্য গভীর উদ্বেগের বিষয়! মালাডের ইনঅরবিট মলে নামাজ আদায়ের জন্য আলাদা জায়গা—কার্যত মসজিদ বা বিশেষ কক্ষ—তৈরি করা হয়েছে। এই মলে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ আসেন। কিন্তু প্রশ্ন হলো, ছত্রপতি শিবাজী মহারাজের এই মাটিতে অবস্থিত মলে কি কোনো হিন্দু নিজের উপাসনা করতে পারবেন? উত্তর হলো—না!”

চরমপন্থী সংগঠনটি মলকে সব ধর্মের মানুষ সমবে হওয়ার একটি সর্বজনীন ক্ষেত্র হিসেবে উল্লেখ করে, সেখানে প্রতিবাদ গড়ে তোলে এবং কক্ষটি ভেঙে ফেলার দাবি জানায়। পরদিন, ৩১ অক্টোবর, সংগঠনটি অপর একটি ভিডিও প্রকাশ করে ‘আগে ও পরের’ অবস্থা তুলে ধরে। নতুন ভিডিওটিতে নামাজ কক্ষটির টাইলস ভাঙা ও ঘরটি গুঁড়িয়ে দেওয়া অবস্থায় দেখা যায়।

সিয়াসাত ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশিত ভাঙচুরের ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে স্থানীয় পুলিশ এবং মল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ভারতে শপিং মলগুলোতে প্রার্থনা কক্ষের উপস্থিতি নতুন কিছু নয়। নির্দিষ্ট কোনো ধর্মের প্রতি পক্ষপাত না করে দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে অনেক মল কর্তৃপক্ষই এ ধরনের প্রার্থনার ব্যবস্থা রেখে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারার সম্পত্তি ছয় বছরে তিন গুণ বেড়ে ৪১ কোটি রুপি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


সারার সম্পত্তি ছয় বছরে তিন গুণ বেড়ে ৪১ কোটি রুপি

বলিউডের একজন পরিচিত মুখ সারা আলি খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বড়পর্দায় তার অভিষেক ঘটে এবং এরপর থেকেই অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। অভিনয়ের পাশাপাশি, বিজ্ঞাপন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও তিনি আয় করেন। সারা আলি খানের সম্পত্তির পরিমাণ এবং ছবিপ্রতি তার পারিশ্রমিক সম্পর্কে ভক্তদের মধ্যে কৌতূহল রয়েছে।

ভারতীয় বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে সারার সম্পত্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৩ কোটি রুপি। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় আনুমানিক ২০ কোটিতে। ২০২৫ সালে এই পরিমাণ ছিল প্রায় ২৪ কোটি রুপি। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, বর্তমানে সারার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ কোটি রুপি। অর্থাৎ, ছয় বছরের ব্যবধানে তার সম্পত্তি বেড়েছে তিনগুণেরও বেশি।

অভিনয় সারার আয়ের প্রধান উৎস হিসেবে কাজ করছে। ইন্ডাস্ট্রি সূত্রের খবর অনুযায়ী, একটি ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন। এছাড়া, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারেও তাকে দেখা যায়। একটি প্রতিষ্ঠানের প্রচারে অংশ নেওয়ার জন্য তার পারিশ্রমিক প্রায় ১ কোটি রুপি বলে জানা গেছে। ফলে, অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন থেকেও উল্লেখযোগ্য আয় করছেন সারা।

অভিনেত্রীর গাড়ির সংগ্রহে একাধিক দামি গাড়ি রয়েছে। তার সংগ্রহে মার্সিডিজ-বেঞ্জ জি-ক্লাস জি ৩৫০ডি এবং জিপ কম্পাসের মতো বিলাসবহুল এসইউভি অন্তর্ভুক্ত রয়েছে।

কাজের ক্ষেত্রেও সারা বেশ ব্যস্ত সময় পার করছেন। বলিউডে নিজের অবস্থান আরও পোক্ত করার চেষ্টা করছেন তিনি। গত ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে তার অভিনীত স্পাই-কমেডি ঘরানার ছবি ‘উড়তা তীর’। করণ জোহর প্রযোজিত ছবিটিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%