০৬:০৭ এম
রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত প্রবাসীর স্ত্রী রোজিনা আক্তার (৩৮) শেষ পর্যন্ত মারা গেছেন। তিনি শনিবার (২০ জুন) রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এর আগে, শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ৯টার সময় তিনি ছুরিকাঘাতের শিকার হন।
রোজিনা ছিলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা সৌদি প্রবাসী মো. আউয়ালের স্ত্রী এবং বর্তমানে মেরুল বাড্ডায় ভাড়া বাসায় থাকতেন।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের গভীর ও সম্মানজনক সম্পর্ক নতুন উচ্চতায়: মাহদী আমিন
নিহতের ভাই জিহাদ ভুইয়া জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে আমার বোন মাঝের বাড্ডা এলাকায় বিকাশে টাকা তোলার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পরে আমি খবর পাই, তিনি রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টায় তার মৃত্যু ঘটে।
তিনি আরো জানান, আমার বোন বিকাশ থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন, কি না, টাকা তোলার আগেই পথে ঘটনার শিকার হয়েছেন, এ বিষয়ে আমি কিছু জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরাই ছুরিকাঘাত করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
আরও পড়ুন: কপ৩১ সম্মেলনে অনুদানভিত্তিক সহায়তা চাইবে বাংলাদেশ: পরিবেশমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন