প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ, উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে। দলটি এই ঘটনার সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সন্ত্রাসী কার্যকলাপের সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করে, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
শুক্রবার এনসিপি এক বিবৃতিতে জানায়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিক অংশ। রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ধারাবাহিকতায় এবার অধ্যাপক ইউনূসের বাসভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, একটি চিহ্নিত ও কার্যক্রম নিষিদ্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এনসিপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ দেশের সকল নাগরিকের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করতে হবে। হামলা ও অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি প্রচলিত আইনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের গোপন ও প্রকাশ্য নাশকতামূলক তৎপরতা কঠোর হাতে দমন করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের শান্তিপ্রিয় ও মুক্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো মূল্যে সন্ত্রাসবাদ ও নৈরাজ্য প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ এনসিপি। দেশবিরোধী অপতৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে দলটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন