প্রিন্ট এর তারিখঃ ৯ই নভেম্বর, ২০২৬ইং; ০৪:১৬ এম || প্রকাশের তারিখঃ ১৯ই আগস্ট, ২০২৬ইং; ০৪:০৮ পি.এম
কুয়াকাটায় এসএসসি উত্তীর্ন আরাফাত ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে , সহায়তার আকুতি
পটুয়াখালীর কুয়াকাটায় আরাফাত (১৮) ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চোখে-মুখে শুধু বাঁচার আকুতি, আর একটাই আর্তনাদ, আপনারা আমাকে বাঁচান !
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কুয়াকাটা পৌর সভার ৭নং ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ব্রেন স্টোক করে মৃত্যুর সঙ্গে বিছানায় পড়ে আছেন আরাফাত। চিকিৎসার খরচ বহন করতে করতে সর্বস্ব হারিয়েছেন পরিবার। দিন মজুর পিতা সারাদিন পরিশ্রম করেও এখন আর চিকিৎসার খরচ জোগাতে পারছেন না। মানুষের দয়ার ওপরই তাদের শেষ ভরসা। অর্থাভাবে আরাফাত পান্জুপাড়ায় নিজের বাড়ির বিছানায় পড়ে কাত্রাচ্ছে প্রতিটি দিন। অবস্থা দিন দিন আরও অবনতি হচ্ছে। চিকিৎসকরা বলেছেন দ্রুত উন্নত চিকিৎসা না করলে আর বাঁচানো যাবে না। এই মুমূর্ষু ছেলের জীবন বাঁচাতে সামান্য সহায়তাই হতে পারে আশার আলো।
গুরুতর অসুস্থ আরাফাতের পিতা লিটন ঢালী- মাতা ফাতেমা কান্না কন্ঠে বলেন, আমি সারাজীবন দিন মজুরের কাজ করলেও কখনো হাত পাতিনি। কিন্তু আজ আর পারছি না।ছেলে বাঁচাতে মানুষের কাছে হাত বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই।পরিবারে ওরা তিন ভাই,আরাফাতই বড় ছেলে।আজ তার জীবন-মরণ লড়াই।
এখনই যদি আমরা এগিয়ে না আসি, হয়তো আর বাঁচানো যাবে না আরাফাতকে।সমাজের বিত্তবান, মানবিক ও দয়ালু মানুষদের প্রতি অনুরোধ, আরাফাতকে জীবন যুদ্ধে পাশে দাঁড়াই। মানবিক সহায়তার জন্য যোগাযোগ:- 01757161553।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"