ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং
দাবি সিজেপির

'পুরো দিল্লি বন্ধ করতেও রাজি, তবু শিক্ষামন্ত্রীকে সরাচ্ছেন না মোদি'


'ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা দিয়েছেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য হলো, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া অবধি আন্দোলন চলতে থাকবে।

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটসহ একাধিক জাতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, কারিগরি ত্রুটি ও পরীক্ষা বাতিলের ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ বাড়ছে। পরে অনলাইনে গড়ে ওঠা কাকরোচ জনতা পার্টি সিজেপি নামে একটি প্ল্যাটফর্ম আন্দোলন পরিচালনা করছে। দিল্লির যন্তর মন্তর এবং পার্লামেন্ট স্ট্রিট এলাকায় হাজারো শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করছেন। এই আন্দোলন এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: দক্ষতা উন্নয়নে তুরস্ক যাচ্ছেন ১৫ সরকারি কর্মকর্তা

গত সোমবারের পার্লামেন্ট অভিমুখে মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করেছে। এ ঘটনার বিরুদ্ধে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সমালোচনা করেছে।

আন্দোলনকারীদের উল্লেখযোগ্য তিনটি দাবি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান।

এদিকে, আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পরিবেশকর্মী এবং উদ্ভাবক সোনাম ওয়াংচুক ২৬ দিন ধরে অনশন ও বৃহস্পতিবার রাতে অনশন ভাঙেন। তিনি স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে পানি পান করে অনশন শেষ করেন।

প্রতিবেদনে সরকার জানিয়েছে যে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হবে না। এক্ষেত্রে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে ট্রাম্পের পদক্ষেপকে ‘সঠিক ও প্রয়োজনীয়’ বললেন মার্কো রুবিও

ওয়াংচুকের অনশন ভাঙার পর সরকারের দুই জ্যেষ্ঠ মন্ত্রী এবং সিজেপির দুই ছাত্রনেতার মধ্যে বৈঠক হয়েছে। এতে আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি বার্তায় নরেন্দ্র মোদী বলেন, তরুণদের ভবিষ্যৎ ও কল্যাণের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ নয়। তিনি আবারও জানান, প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে।

তবে মোদীর এই ঘোষণাকে যথেষ্ট বলে মন্তব্য করেন সিজেপি। সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কার বক্তব্য, এটি মূল সমস্যা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। সিজেপির সভাপতি অভিজিৎ দিপক জানিয়েছেন, সরকার পুরো দিল্লি বন্ধ করতে রাজি, কিন্তু শিক্ষামন্ত্রীকে অপসারণে রাজি নয়।

ছাত্রনেতাদের দাবি, সরকার সিদ্ধান্ত গ্রহণের জন্য শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। অপরদিকে সরকার জানিয়েছে, তারা কোন ধরনের অহমিকা দেখাতে চাইছে না, বরং আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে চায়।

আরও পড়ুন: মহেশখালীতে হচ্ছে আরও ৩টি এলএনজি টার্মিনাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোহিত সাগর থেকে দুটি জাহাজ সরিয়ে নিচ্ছে জার্মান সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


লোহিত সাগর থেকে দুটি জাহাজ সরিয়ে নিচ্ছে জার্মান সেনাবাহিনী

জার্মান নৌবাহিনী তাদের দুটি জাহাজ পূর্ব ভূমধ্যসাগরে সরিয়ে নেবে লোহিত সাগর অঞ্চল থেকে। এ তথ্য বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, মাইন অপসারণকারী জাহাজ ‘ফুলদা’ এবং রসদবাহী জাহাজ ‘মোজেল’ বর্তমানে জিবুতিতে অবস্থান করছে।

বার্লিন থেকে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষ হওয়ার পর হরমুজ প্রণালীতে সম্ভাব্য একটি অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে গত মাসে জাহাজ দুটি সেখানে পাঠানো হয়েছিল।

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি’ এবং হরমুজ প্রণালীতে ‘নিকট ভবিষ্যতে অভিযান শুরুর কোনো সম্ভাবনা না থাকায়’ তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রণালয়ের মতে, অনির্দিষ্ট সময় ধরে জাহাজ দুটি ওই অঞ্চলে মোতায়েন রাখা হলে তাদের কারিগরি ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হবে।

সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত আরও বেড়েছে। সম্প্রতি, বৃহস্পতিবার ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি আরবের জাহাজে হামলা চালিয়েছে।

জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জাহাজ দুটি মোতায়েনের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হবে। অভিযানের আসন্ন শুরুর বিষয়ে নির্ভরযোগ্য ইঙ্গিত পাওয়া গেলে সেগুলো আবারও মধ্যপ্রাচ্যে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে: প্রতিমন্ত্রী শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে: প্রতিমন্ত্রী শাহে আলম

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে, এ মন্তব্য করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা চত্বরে মীর মুগ্ধ স্কয়ার সংস্কার কাজের উদ্বোধনের সময় তিনি এই কথা বলেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানান, স্কয়ারের সৌন্দর্য ও মর্যাদা রক্ষা করতে সদা সচেতন থাকুন।

প্রতিমন্ত্রী আফতাবুল বলেন, "মীর মুগ্ধ স্কয়ারের পূর্বের নাম ছিল তারেক রহমান স্কয়ার। এটি শুধু একটি নাম নয়, এটি জুলাইয়ের আত্মত্যাগ, সাহস ও গণাকাঙ্ক্ষার একটি প্রতীক। প্রধানমন্ত্রী স্কয়ারটি নিজের নামে করেননি। মীর মুগ্ধ স্কয়ার নামটি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কারণ জুলাই সনদ বাস্তবায়নের মধ্যদিয়ে শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। বিএনপি সরকার আন্তরিকতার সঙ্গে সেই লক্ষ্যে কাজ করছে। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন হবে।"

তিনি আরও জানান, "জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কেবল ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, অধিকার এবং মানুষের মুক্তির সংগ্রামের প্রতীক। প্রতিদিন মানুষ যখন মীর মুগ্ধ স্কয়ারের পাশ দিয়ে যাবে, তখন তারা জুলাইয়ের শহিদ ও আহত যোদ্ধাদের ত্যাগকে স্মরণ করবে। যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। জুলাইয়ের প্রতিটি শহিদ ও আহত যোদ্ধা আমাদের হৃদয়ের গভীরে চিরকাল বেঁচে থাকবে। তাদের আত্মত্যাগের ঋণ কোনদিন শোধ করা সম্ভব নয়।"

প্রতিমন্ত্রী আরো বলেন, "যেমন আমরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তেমনি জুলাই গণঅভ্যুত্থানের শহিদদেরও সমান মর্যাদায় স্মরণ করব। নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে হবে, যেন তারা স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার মূল্য বুঝতে পারে।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আবদুল ওহাব, থানার ওসি শাহীনুজ্জামান শাহীন, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপি ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই আন্দোলনের যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগর ধরমন্ডল বাজারে জাল নোটসহ যুবক আটক, নাসিরনগর থানায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


নাসিরনগর ধরমন্ডল বাজারে জাল নোটসহ যুবক আটক, নাসিরনগর থানায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল বাজারের একটি ঘটনায় ১ হাজার টাকার ১২টি জাল নোটসহ এক যুবককে আটক করা হয়েছে। বিষয়টি ঘটে বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে, যখন তিনি উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল বাজারে জাল নোট ব্যবহার করেছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের কলাপট্টিতে মো. ফেরদৌস মিয়ার কলার দোকানে আগে এক ব্যক্তি কলা কিনে এক হাজার টাকার একটি নোট প্রদান করেন। ওই নোটটি জাল সন্দেহ হলে দোকানদার ও স্থানীয়রা তাকে আটক করে। এরপর তার কাছ থেকে একই সিরিয়ালের ১২টি আরও এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। খবর পাওয়ার পর নাসিরনগর থানার এসআই মাহবুব আলম সরকার ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় জাল নোটগুলো জব্দ করেন এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে যান। আটক ব্যক্তির নাম মো. লিটন মিয়া (৩৮)। পুলিশের তথ্য অনুসারে, তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালি শিমুল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া জাল নোটগুলোর মূল্যমান ১২ হাজার টাকা, যেখানে সবগুলোই ১ হাজার টাকার নোট। এ ঘটনার পর এসআই মাহবুব আলম সরকার নাসিরনগর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরকালে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫এ(বি)/২৫(ডি) ধারা অনুযায়ী মামলা নং-১৭ (তারিখ: ২৪ জুলাই ২০২৬) রুজু করা হয়। পুলিশ জানিয়েছে, জাল নোট চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ সদর থানার অভিযানে পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের সন্ত্রাসী মোঃ খোকন গ্রফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


নওগাঁ সদর থানার অভিযানে পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের সন্ত্রাসী মোঃ খোকন গ্রফতার

নওগাঁ পৌরসভাধীন সুলতানপুর জেলেপাড়া মহল্লার কুখ্যাত সন্ত্রাসী মোঃ খোকন আহম্মেদ (৪৫), পিতা- গোলাম রাব্বানী, সাং- সুলতানপুর (স্কুল পাড়া), থানা+জেলা- নওগাঁ কে আজ ২৪ জুলাই সকালে স্পেশাল ড্রাইভ চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

সন্ত্রাসী খোকনের বিরুদ্ধে অস্ত্র আইন, মারামারি, চাঁদাবাজি সহ মোট ৮ টি মামলা রয়েছে। সন্ত্রাসী মোঃ খোকনকে গ্রেফতার করার পর সুলতানপুরের স্থানীয় জনগণ পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছে।

নওগাঁ পৌরসভাধীন সুলতানপুর জেলেপাড়া মহল্লার কুখ্যাত সন্ত্রাসী মোঃ খোকন আহম্মেদ (৪৫), পিতা- গোলাম রাব্বানী, সাং- সুলতানপুর (স্কুল পাড়া), থানা+জেলা- নওগাঁ কে আজ ২৪ জুলাই সকালে স্পেশাল ড্রাইভ চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

সন্ত্রাসী খোকন এর বিরুদ্ধে অস্ত্র আইন, মারামারি, চাঁদাবাজি সহ ৮ টি মামলা রয়েছে। সন্ত্রাসী মোঃ খোকনকে গ্রেফতার করার পর সুলতানপুরের জনগণ পুলিশ ব্যবস্থার প্রতি সন্তোষ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%