ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

নতুন বার্তা দিলেন ‘তেলাপোকা পার্টি’র প্রধান অভিজিৎ


নতুন বার্তা দিলেন ‘তেলাপোকা পার্টি’র প্রধান অভিজিৎ

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা জনিত কারণে তীব্র আন্দোলন গড়ে তুলে মোদি সরকারের ঘুম হারাম করে দিয়েছিল দেশটির তরুণদের নতুন প্লাটফর্ম ককরোচ (তেলাপোকা) জনতা পার্টি। এই আন্দোলনের মধ্য দিয়ে ভারতীয় তরুণদের নতুন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন প্লাটফর্মটির প্রধান অভিজিৎ দিপকে। তার নেতৃত্বে হওয়া টানা ৩৭ দিনের আন্দোলনের মুখে বিজেপি সরকার এক প্রকার নতি স্বীকার করতে বাধ্য হয়েছে— পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান; মেনে নেওয়া হয়েছে আন্দোলকারীদের বাকি সব দাবি-দাওয়াও।

সফল এই আন্দোলনের পর এবার নতুন এক বার্তা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রধান অভিজিৎ দিপকে। রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘এটি কেবল শুরু, পথ এখনও অনেক বাকি।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সরকার সিজেপির অন্যান্য দাবি মেনে নেওয়ায় এখন কিছুটা বিশ্রামের সময় এসেছে ককরোচ পার্টি প্রধানের। ৩০ বছর বয়সী এই মুখ আন্দোলনের দেশব্যাপী গড়ে ওঠা মুহূর্তগুলোকে পূর্ণমাত্রায় উপভোগ করছেন।

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা

তেলাপোকা পার্টি প্রধান বলেছেন, ‘কী করতে হবে কিংবা সন্ধ্যা পর্যন্ত কী ঘটবে—এসব চিন্তা না করেই আমি ঘুমাতে যেতে পারছি এবং নিজের শোবার ঘরে ঘুম থেকে উঠতে পারছি।’

রোববার সকালে পোস্ট করা ভিডিও বার্তায় অভিজিৎ বলেছেন, এখন আর কোনও উৎকণ্ঠা নেই। আন্দোলনের ৩৭ দিনকে তিনি ‘সত্যিই অত্যন্ত কঠিন’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীদের স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এটি কেবল শুরু। ককরোচ জনতা পার্টির এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি রয়েছে।

ভারতের প্রধান বিচারপতি তরুণদেরকে ‘তেলাপোকা’ নাম দিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করার পর জবাব হিসেবে গত মে মাসে সিজেপি প্রতিষ্ঠা করেন অভিজিৎ। পরবর্তী প্রায় ৭০ দিনের মধ্যে তা দেশটির জেন-জি বা নতুন প্রজন্মের শক্তিকে এক সুতোয় গাঁথা বিশাল আন্দোলনে রূপ নেয়।

আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল

খুব অল্প সময়ের মধ্যে হাজার হাজার ‘তেলাপোকা’—যারা নিজেদের সিজেপির সমর্থক বলে পরিচয় দেন; রাজধানীর প্রাণকেন্দ্র দখল করে নেন। ভারতের ক্ষমতার প্রাণকেন্দ্রের একেবারে কাছে অবস্থিত ঐতিহাসিক আন্দোলনস্থল যন্তর মন্তরে ককরোচদের ‘ইনকিলাব’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

নিট প্রশ্নপত্র ফাঁস এবং চাকরিপ্রার্থীদের আত্মহত্যার জন্য শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়ী করেন শিক্ষার্থী ও তরুণ আন্দোলনকারীরা। বিক্ষোভের মাধ্যমে তার পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করেন তারা। সরকারের গড়িমসিতে প্রতি মুহূর্তে হাজার হাজার সমর্থক যোগ দেন ‘তেলাপোকাদের’ আন্দোলনে।

আন্দোলনের ৩৭ দিনের মাথায় শনিবার (২৫ জুলাই) ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। সেইসঙ্গে সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও ধরনের ব্যবস্থা নেবে না বলে প্রতিশ্রুতি দেয় এবং সিজেপি তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।

তবে, এই পথ সহজ ছিল না বলে ভিডিও বার্তায় অভিজিৎ স্মরণ করেছেন। অনেকে নানা সন্দেহ প্রকাশ করলেও যারা সিজেপিকে সমর্থন করেছেন, তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। টাইফয়েডে আক্রান্ত ও গায়ে জ্বর থাকার কারণে গতকাল যন্তর মন্তরে সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন ভারতের এই তরুণ আন্দোলনকর্মী।

আরও পড়ুন: মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

ভিডিওতে তিনি বলেন, যারা দীর্ঘ ৩৭ দিন ধরে যন্তর মন্তরে অপেক্ষা করছিলেন, আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আর আমি আপনাদের বলতে চাই, আপনারা এই দেশের জন্য যা করেছেন, তা আমি সত্যিই মন থেকে অনেক সম্মান করি।

যারা সমালোচনা করেছেন, তাদেরও ধন্যবাদ জানান তিনি। অভিজিৎ দিপকে জানান, তাদের গঠনমূলক সমালোচনা ও প্রশ্নের মাধ্যমেই তিনি নিজের ভুলত্রুটি শুধরে নিতে পেরেছেন এবং কাঙ্ক্ষিত ফল পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টোকিওতে ৪ দিনের কর্মসপ্তাহ, প্রধানমন্ত্রীর ঘুমের সময় মাত্র ৩ ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


টোকিওতে ৪ দিনের কর্মসপ্তাহ, প্রধানমন্ত্রীর ঘুমের সময় মাত্র ৩ ঘণ্টা

সরকারি কর্মচারীদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু করার পর যখন কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা চলছে, তখন জাপানের প্রধানমন্ত্রী সানয়ে তাকাইচির ঘুম এবং কাজের অভ্যাস নতুন বিতর্ক সৃষ্টি করেছে। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি জানিয়েছেন যে রাতের বেলায় সাধারণত শূন্য থেকে তিন ঘণ্টা ঘুমান। দীর্ঘদিনের অতিরিক্ত কাজের সংস্কৃতি পরিবর্তনের প্রচেষ্টার মধ্যে প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজনীতিক ও সাধারণ জনগণ।

২০২৫ সালের অক্টোবরে, তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। সম্প্রতি তিনি ‘সি ডে’ নামে একটি সরকারি ছুটির দিনে নিজের দৈনন্দিন জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন। তিনি জানান, বহুদিন পর ওই দিনে টানা পাঁচ ঘণ্টা ঘুমাতে পেরেছেন। এছাড়া তিনি উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার পর থেকে ঘুমানোর তার অভ্যাস শূন্য থেকে তিন ঘণ্টা হয়ে গেছে।

ফরচুনের প্রতিবেদনে উল্লিখিত হয়েছে যে, তাকাইচির পোস্টটি তিন কোটিরও বেশি বার দেখা হয়েছে। তিনি জানান, প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত তার কাজ চলে। সাম্প্রতিক কয়েকটি সপ্তাহান্তে সরকারি বাসভবনে আইন ও নীতিসংক্রান্ত বিপুল সংখ্যক নথি পড়ার কাজ করেছেন।

ছুটির দিনের দিকে কিছুটা বেশি ঘুমানো ছাড়াও তাকাইচি জমে থাকা ঘরের কাজও করেন। তিনি কাপড় ইস্ত্রি করা এবং পোশাকের ছেঁড়া অংশ সেলাই করার কথাও পোস্টে উল্লেখ করেছেন। পোস্টটি শেষ করে তিনি জানান, পরদিন থেকে আবার উদ্যমের সহিত কাজে ফিরবেন।

তবে দীর্ঘ সময় ধরে কাজ করা এবং ব্যাপক অল্প ঘুমানোর বিষয়টি তাকাইচির জন্য নতুন নয়। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দলের সহকর্মীদের উদ্দেশে একটি বক্তব্যে তিনি বলেছিলেন, নিজের ক্ষেত্র থেকে ‘কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য’ শব্দটি বাদ দিতে চান। একই বক্তব্যে একাধিকবার ‘কাজ’ শব্দের ব্যবহার করে নতুন সরকারকে কঠোর পরিশ্রমের জন্য আহ্বান জানান।

দায়িত্ব নেওয়ার পর কিছুদিনের মধ্যে ভোর তিনটায় কর্মকর্তাদের বৈঠকে ডাকার ঘটনার জন্য তাকাইচি সমালোচিত হয়েছিলেন। পরে তিনি ব্যাখ্যা করেন যে, বাসার ফ্যাক্সযন্ত্র নষ্ট থাকার কারণে তাকে কর্মকর্তাদের সহায়তা নিতে হয়েছিল। সকালবেলার এক বৈঠকের প্রস্তুতির জন্য তাড়াতাড়ি বৈঠকে ডাকার প্রয়োজন ছিল।

তাকাইচির সাম্প্রতিক বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। বিরোধী দলের আইনপ্রণেতা তোরু কুনিশিগে সতর্কতার সঙ্গে বলেন, দীর্ঘমেয়াদি ঘুমের ঘাটতি মানুষের বিচারবুদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সরকারের মাথায় দীর্ঘমেয়াদি ঘুমের অভাব দেশের নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি করতে পারে বলেও তার মত। আরেক রাজনীতিক মন্তব্য করে বলেন, যথাযথ বিশ্রাম নেওয়া একজন নেতার কর্তব্যের অংশ।

তাকাইচির কাজের রুটিন নিয়ে বিতর্কটি জাপানের সামাজিক বাস্তবতার কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে। দীর্ঘ কর্মঘণ্টা এবং চাকরিজনিত মানসিক চাপ জাপানে বহু বছর ধরে গুরুতর সমস্যা এবং অতিরিক্ত কাজের কারণে মৃত্যুকে ‘কারোশি’ বলে অভিহিত করা হয়। কর্মক্ষেত্রের চাপ কমাতে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান নমনীয় কর্মঘণ্টা, বাধ্যতামূলক ছুটি এবং দূরে থেকে কাজ করার মতো ব্যবস্থা চালু করার চেষ্টা করছে।

এই পরিবর্তনের অংশ হিসেবে টোকিও প্রশাসন ২০২৫ সালের এপ্রিল থেকে যোগ্য সরকারি কর্মীদের জন্য সপ্তাহে চার দিনের কাজের সুযোগ চালু করেছে। এই ব্যবস্থার লক্ষ্য হল কর্মীদের পারিবারিক দায়িত্ব পালনের যাতে সুযোগ আরও বৃদ্ধি পায়, সন্তান লালন-পালনে সহায়তা করা এবং বিশেষ করে নারীদের চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা কমানো। টোকিওর গভর্নর ইউরিকো কোইকে বলেছেন যে, নারী ও পুরুষ উভয়েই যাতে নিজেদের কিছু অবস্থার ভিত্তিতে কাজের ধরন বেছে নিতে পারে, সে জন্য নমনীয় কর্মব্যবস্থা অত্যন্ত জরুরি।

জাপানের নিম্ন জন্মহারও চার দিনের কর্ম সপ্তাহ নিয়ে আলোচনার একটি প্রধান কারণ। দীর্ঘ কর্মঘণ্টা, সন্তান পালনের ব্যয় এবং পরিবারকে যথাযথ সময় দিতে না পারা, এসব বিষয় দেশের জনসংখ্যা সংকটের গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে দেখা হয়। সুতরাং টোকিওর উদ্যোগটি শুধুমাত্র কর্মীদের সুবিধা প্রদানের বিষয় নয়, বরং পারিবারিকভাবে বন্ধনযুক্ত সমাজ গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার একটি অংশ।

২০১৯ সালে মাইক্রোসফট জাপান পরীক্ষামূলকভাবে চার দিনের কর্মসপ্তাহ চালু করে এবং প্রতিষ্ঠানটি বলছে যে পরীক্ষার সময় কর্মীদের উৎপাদনশীলতা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। সেই সঙ্গে বিদ্যুৎ ও কাগজের ব্যবহার কমেছে এবং কর্মীদের সন্তুষ্টিও বৃদ্ধি পেয়েছে। তবে সব শিল্প ও পেশায় একই পদ্ধতি প্রয়োগ করতে পারা নামক ঘটনা নিয়ে এখনো বিতর্ক আছে।

তাকাইচির কথাগুলি এমন এক সময়ে এসেছে যখন বিশ্বের নানা দেশে তরুণ কর্মীরা চাকরি নির্বাচন করতে গিয়ে বেতন ও পদমর্যাদার পাশাপাশি মানসিক সুস্থতা এবং ব্যক্তিগত জীবনের জন্যও পর্যাপ্ত সময়কে অধিক গুরুত্ব দিচ্ছেন। তাই একজন সরকারপ্রধানের অতিরিক্ত কাজকে গৌরব হিসেবে উপস্থাপন করা নতুন প্রজন্মের কর্মসংস্কৃতির প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছেন সমালোচকেরা।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় সানায়ে তাকাইচির ঘুমের সময়সূচি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। তবে তার বক্তব্য দেশটিতে দু’টি দীর্ঘ প্রশ্ন তুলে ধরেছে—দীর্ঘ সময় কাজ করা কি দায়িত্বশীল নেতৃত্বের পরিচয়, নাকি উপযুক্ত বিশ্রাম নিয়ে সুস্থতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা একজন সরকারপ্রধানের জন্য বেশি গুরুত্বপূর্ণ?

টোকিওর চার দিনের কর্মসপ্তাহ কর্মীদের কম সময় কাজ করে আরও ভারসাম্যপূর্ণ জীবনযাপনয়ের সুযোগ দিচ্ছে। অন্যদিকে, দেশের সরকারপ্রধানের শূন্য থেকে তিন ঘণ্টা ঘুমানোর অভ্যাস জাপানের পরিবর্তনশীল কর্মসংস্কৃতির সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির মধ্যে স্পষ্ট বৈপরীত্য সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লং জাম্পে সেরা ইমা-আহাতাব, ২০০ মিটারে বিজয়ী আমান-মারিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


লং জাম্পে সেরা ইমা-আহাতাব, ২০০ মিটারে বিজয়ী আমান-মারিয়া

জাতীয় স্টেডিয়ামে দারুণ প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর লং জাম্প ও ২০০ মিটার স্প্রিন্ট ইভেন্ট সফলভাবে সম্পন্ন হলো।

ট্র্যাক ও ফিল্ডের এই রোমাঞ্চকর লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সোনা জিতেছেন ফরিদপুরের ইমা খানম, রংপুরের আহাতাব নূর, রাজশাহীর মোহাম্মদ আমান এবং মারিয়া।

ফিল্ড ইভেন্টে লং জাম্পের ছন্দময় নৈপুণ্যে দর্শক ও বিচারকদের নজর কেড়েছেন প্রতিযোগীরা।

মেয়েদের বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন ফরিদপুর অঞ্চলের ইমা খানম (৪.৬২ মিটার)। দ্বিতীয় স্থানে অবস্থান করেছেন খুলনা অঞ্চলের ইভা (৪.৪৬ মিটার)। তৃতীয় স্থান গ্রহণ করেছেন রংপুর অঞ্চলের তাসফিয়া তূবা (৪.২৮ মিটার)।

ছেলেদের বিভাগে সবচেয়ে বড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন রংপুর অঞ্চলের আহাতাব নূর (৬.১৯ মিটার)। দ্বিতীয় স্থানে রয়েছেন রাজশাহী অঞ্চলের ইকরাম (৬.১৭ মিটার)। তৃতীয় অবস্থানে আছেন কুমিল্লা অঞ্চলের নাহিদ হোসেন (৫.৯৮ মিটার)।

ট্র্যাকে গতির তীব্র লড়াইয়ে পুরুষ বিভাগে রাজশাহী এলাকার আমান এবং নারী বিভাগে মারিয়া প্রথম স্থান অধিকার করে দ্রুততম খেতাব অর্জন করেন।

ছেলেদের ২০০ মিটারে প্রথম স্থান অধিকার করেছেন রাজশাহীর মোহাম্মদ আমান (সময়: ২৩.৮৭ সেকেন্ড)। দ্বিতীয় স্থানে রয়েছেন চট্টগ্রামের জাওয়াদ কাদের (সময়: ২৩.৯০ সেকেন্ড)। তৃতীয় স্থানে রয়েছেন বরিশালের মাহাদী মোহাম্মদ (সময়: ২৪.৯০ সেকেন্ড)।

মেয়েদের ২০০ মিটারে প্রথম স্থান অধিকার করেছেন মারিয়া (সময়: ২৮.৯৯ সেকেন্ড)। দ্বিতীয় স্থান অর্জন করেছেন খুলনার অধরা ঐশী (সময়: ২৯.১৬ সেকেন্ড)। তৃতীয় স্থানে আছেন ময়মনসিংহের রাফিয়া আক্তার (সময়: ২৯.৮৫ সেকেন্ড)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবিতে 'জুলাই স্মৃতি' ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কুবি প্রতিনিধি,

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


কুবিতে

জুলাই আহত-শহীদ অধিকার সংরক্ষণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) 'জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬'।

জানা গেছে, শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেস দ্যা পিপল-এর সম্পাদক সাইফুর রহমান সাগর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়ক আবু রায়হান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ আবদুল্লাহ তারেক, মো. রাহিম, মো. ইকবাল, মোহাম্মদ হাসান, সদর দক্ষিণ উপজেলা সংগঠক মো. রাকিন, সাংবাদিক জাহিদ হাসান এবং কুমিল্লা মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব আরেফিন আলভিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা।

টুর্নামেন্টে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ইনসাফ মঞ্চ, জুলাই আহত শহীদ অধিকার সংরক্ষণ সংস্থা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জুলাই রক্ষা আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী সমাজ কুমিল্লার ছয়টি দল।

আয়োজনকর্তারা জানিয়েছেন, তরুণদের মাঝে ভাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যা জ্বলাই আন্দোলনের চেতনা ও ঐক্যকে ধারণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম, দুই সাংবাদিক আনিস আলমগীর ও সোমা ইসলামসহ দেশের ২৭ জন সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও শিল্পীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসেকিউটর বরাবর রাষ্ট্রসংলাপ ফোরামের (SDF) কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস এ অভিযোগপত্র জমা দেন। তারপরই চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, এসব বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, জুলাই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার ঘটনার পেছনে এসব ব্যক্তিদের উসকানি, সমর্থন ও প্রত্যক্ষ/পরোক্ষ ইন্ধন থাকার বিষয়টি সুস্পষ্ট।

অভিযুক্ত ২৭ জনের তালিকায় রয়েছে- ১. ফেরদৌস আহমেদ (চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য, ঢাকা-১০), ২. মেহের আফরোজ শাওন (অভিনেত্রী ও নির্মাতা), ৩. রিয়াজ আহমেদ (চিত্রনায়ক), ৪. অরুণা বিশ্বাস (অভিনেত্রী), ৫. শামীম আরা নিপা (নৃত্যশিল্পী), ৬. রোকেয়া প্রাচী (অভিনেত্রী ও নির্দেশক), ৭. মাহিয়া মাহি (চিত্রনায়িকা), ৮. নিপুন আক্তার (চিত্রনায়িকা), ৯. তানভীন সুইটি (অভিনেত্রী), ১০. হৃদি হক (নাট্যব্যক্তিত্ব), ১১. জ্যোতিকা জ্যোতি (অভিনেত্রী), ১২. সাজু খাদেম (অভিনেতা), ১৩. সোহানা সাবা (অভিনেত্রী), ১৪. পিয়া জান্নাতুল (মডেল ও আইনজীবী), ১৫. শামীমা তুষ্টি (অভিনেত্রী), ১৬. হিরো আলম (অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর), ১৭. আশনা হাবীব ভাবনা (অভিনেত্রী), ১৮. সাইমন সাদিক (চিত্রনায়ক), ১৯. সুজাতা আজিম (অভিনেত্রী), ২০. জায়েদ খান (চিত্রনায়ক), ২১. অজিজুল হাকিম (অভিনেতা), ২২. চন্দন রেজা (অভিনেতা), ২৩. আসাদুজ্জামান নূর (অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী), ২৪. মারিয়া কিশপট্টা (মডেল), ২৫. শান্তা ফারজানা, ২৬. সোমা ইসলাম (উপস্থাপিকা, চ্যানেল আই), ২৭. আনিস আলমগীর (সাংবাদিক)।

অভিযোগকারী আল নূর মোহাম্মদ আয়াস বলেন, গণঅভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানোর সময় অভিযুক্তরা অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে উসকানি জানিয়েছেন। পাশাপাশি জুলাইয়ে গণঅভ্যুত্থানের পরেও তারা জুলাই যোদ্ধাদের কটাক্ষ করে উসকানিমূলক স্ট্যাটাস, বক্তব্য ও ষড়যন্ত্র করে যাচ্ছেন।

তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এসব অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্ত নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%