০৫:০৬ পি.এম
নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি সহজ করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।
রবিবার, ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার সংশ্লিষ্ট সকলের জন্য এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনের নিষ্পত্তি কার্যক্রমকে সহজ করতে আবেদনের সাথে সংযুক্ত বা দাখিলকৃত প্রমাণকগুলোর নিরীক্ষা করার উদ্দেশ্যে এ চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এনআইডি অনুবিভাগের পরিচালককে (নিবন্ধন ও প্রবাসী) আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
কমিটির কার্যপরিধিতে নির্দেশিত আছে, কমিটির আওতায় লক্ষ্য করা হবে পরিবর্তনের ধরন কী, তার শ্রেণিকরণ এবং নিষ্পত্তির প্রক্রিয়ায় প্রমাণক হিসেবে কোন দলিলগুলোর প্রয়োজন হবে তার তালিকা প্রস্তুত করা হবে। ‘ঘ’ ক্যাটাগরির আবেদনে প্রমাণক অপর্যাপ্ত থাকার কারণে বাতিল হওয়া এবং পুনঃদাখিলকৃত আবেদনে পর্যাপ্ত প্রমাণক দাখিল করা হলে সেসব আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য করণীয় সম্পর্কে সুপারিশ এবং নির্দেশনা দেয়া হবে।
তাছাড়া, ‘ইলেকট্রনিক্যালি অ্যাকশন’ গ্রহণের সময় উদ্ভুত জটিলতা নিরসনের জন্য সিএমএস পোর্টালে কেমন ধরনের মোডিফিকেশন প্রয়োজন, সে বিষয়ে মতামত প্রদান, এনআইডি আনলক এবং রোলব্যাকের যৌক্তিকতা নিয়েও কমিটিকে সুপারিশ করতে হবে।
বর্তমানে দেশে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬, এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন