প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিশর ও ইরাকের নাগরিকদের মধ্যে পারস্পরিক ভিসা ব্যবস্থা বাতিল করার বিষয়ে একমত হয়েছে উভয় দেশ। সোমবার (২৩ নভেম্বর) কায়রোর ইত্তিহাদিয়া প্রাসাদে মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পর ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি এক যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে ইরাকি প্রধানমন্ত্রী উল্লেখ করেন, "আমরা মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে ইরাক ও মিশরের মধ্যে ভিসা বাধ্যবাধকতা তুলে নেওয়ার বিষয়ে একমত হয়েছি।" তবে এই সিদ্ধান্ত কার্যকর হবে কবে এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে কায়রোর ইত্তিহাদিয়া প্রাসাদে দুই নেতার মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ককে জোরদার করার পাশাপাশি সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ, সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি আলী আল-জাইদির প্রথম মিসর সফর। মূলত মিশর-ইরাক যৌথ উচ্চ কমিটির চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে তাঁর এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সূত্র: মিডলইস্ট মনিটর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন