ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ইনফান্তিনো নিয়ে প্রশ্নে রেগে গেলেন এনরিকে


ইনফান্তিনো নিয়ে প্রশ্নে রেগে গেলেন এনরিকে

বিশ্বকাপের নানা বিষয়ে বরাবরই সমালোচনার লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। কিন্তু এবার সেই সমালোচনা শুধুমাত্র মন্তব্যে সীমাবদ্ধ নেই, ইনফান্তিনোর পদ থেকে তাকে সরাতে সরাসরি মিশনে নেমেছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধানের পদ থেকে তাকে সরানোর জন্য উয়েফা একের পর এক চাল চালাচ্ছে। ঠিক সেই সময়ে নতুন ইউরোপীয় মৌসুমের প্রথম ট্রফি জয়ের মহা-ম্যাচের আগে এই বিষয় নিয়ে খোঁচা দিতে দেখা গেল পিএসজি কোচ লুইস এনরিকেকে। তবে মাঠের বাইরের এই রাজনীতির বিষয়ে প্রশ্ন শুনতে পেয়ে বেশ বিরক্ত হয়ে পড়লেন এই স্প্যানিশ কোচ।

উয়েফা সুপার কাপের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে ইউরোপা লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে চাম্পিয়নস লিগের রাজত্ব ধরে রাখা পিএসজি। অস্ট্রিয়ার সলজবুর্গে অনুষ্ঠিত হতে যাওয়া এ ম্যাচে নামার আগে ফরাসিদের লক্ষ্য হলো টানা দ্বিতীয়বারের মতো সুপার কাপের ট্রফি নিজেদের করে নেওয়া।

আরও পড়ুন: জার্মানির আইনমন্ত্রী: সহিংসতা সত্ত্বেও জেন-জিদের বিক্ষোভের পক্ষে

অবশ্য ম্যাচ শুরুর আগে মাঠের বাইরের একটি অনাকাঙ্ক্ষিত ঝামেলা পোহাতে হয়েছে পিএসজিকে। সলজবুর্গের রেড বুল এরেনায় প্রতিপক্ষ অ্যাস্টন ভিলার তুলনায় পিএসজির বরাদ্দকৃত ড্রেসিংরুম ছিল অনেকটাই ছোট। এতে ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশ ক্ষুব্ধ হন। পরে তারা ভিলার সমমানের ড্রেসিংরুমের দাবি জানালে উয়েফা শেষ পর্যন্ত পিএসজির জন্য বাড়তি একটি ড্রেসিংরুম বরাদ্দ দিতে বাধ্য হয়।

ড্রেসিংরুমের ঝক্কি সামলে টিম এনরিকে মাঠে নামার জন্য প্রস্তুত হলেও, ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে খেলায় বাইরের বিতর্কিত বিষয় সম্পর্কিত প্রশ্নবাণে জর্জরিত হন পিএসজি বস। ইনফান্তিনোকে নিয়ে উয়েফার চলমান স্নায়ুযুদ্ধ বিষয়ক প্রশ্ন আসামাত্রই বিরক্তির সুরে এনরিকে জানান, ‘আমি আমার দলের দিকে পুরো মনোযোগ দিয়েছি। তা ছাড়া আমি তো কোনো রাজনীতিবিদ নই! এসব প্রশাসনিক বিষয় নিয়ে আমি কথা বলি না। এমনকি ট্রান্সফার মার্কেট সম্পর্কেও আমি কিছুই বলি না।’

ট্রান্সফার উইন্ডো চলাকালে বার্সেলোনা থেকে ফরোয়ার্ড ফেরান তোরেসের সম্ভাব্য পিএসজিতে যোগ দেওয়ার গুঞ্জন সম্পর্কেও স্প্যানিশ মাস্টারমাইন্ডের উত্তর ছিল খুব স্পষ্ট ও সংক্ষিপ্ত, ‘এটি আমার কথা বলার আওতার বাইরে। আমি কেবল পিএসজিতে থাকা আমার খেলোয়াড়দের নিয়েই আলোচনা করতে পছন্দ করি।

আরও পড়ুন: শাহরাস্তিতে নাশকতার অভিযোগে আ.লীগ ও যুবলীগের ৬ নেতা আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব : তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটিকে গুজব বলে বিবেচনা করা হচ্ছে।

তিনি বুধবার (১২ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ কথা জানান।

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে কী না, এ বিষয়ে একটি প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটি গুজবের একটি অংশ। তিনি আরো বলেন, ভারত–বাংলাদেশ সম্পর্কের মধ্যে এমন কোনো জটিলতা নেই, যা সমাধান করা সম্ভব নয়।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। তরুণরাই একটি দেশের জন্য আশীর্বাদ।

বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় তরুণদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের সঠিক স্কিল এবং শিক্ষা প্রদানের মাধ্যমে তারা দেশের জন্য বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।

মন্ত্রী আরো বলেন, বর্তমান যুগটি তথ্যপ্রযুক্তির যুগ। এই সময়ে পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে।

তিনি উল্লেখ করেন, তরুণদের শক্তি একটি দেশের উন্নতিতে ইতিবাচক মাত্রা যোগ করে। এরই মধ্যে বর্তমান সরকার তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধতার রায়ের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর আপিল আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধতার রায়ের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর আপিল আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।

বুধবার (১২ আগস্ট) এই তথ্য জানিয়েছেন নুরুল আমীনের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

তিনি বলেছেন, ‘আবেদনে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত এবং আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীর যেন সংসদ অধিবেশনে অংশগ্রহণ করতে না পারেন, সে জন্য নিষেধাজ্ঞা চেয়েছি।’

এর আগে গত ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ মনোনয়ন বৈধ বলে রায় দেন। ওই দিনই শপথ নেন সরোয়ার আলমগীর।

সরোয়ার আলমগীরের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগে আপিল করেছিলেন জামায়াতের প্রার্থী নুরুল আমীন।

শুনানি শেষে ১৮ জানুয়ারি কমিশন তার প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সরোয়ার আলমগীর।

গত ২৭ জানুয়ারি সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে নির্বাচনে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়ে রুল জারি করা হয়।

এর বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমীন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। এরপর গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। ফলে সরোয়ার আলমগীর নির্বাচন করার সুযোগ পান। কিন্তু ফলাফলটা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখার আদেশ দেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

এরপর জামায়াতের ওই প্রার্থীর করা আপিলের ওপর শুনানি শেষে ১৬ জুন আদেশ দেন আপিল বিভাগ। আপিল নিষ্পত্তি করে দেওয়া আদেশে আপিল বিভাগ দ্রুত সম্ভাব্য দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলেন। এরপর শুনানি শেষে হাইকোর্ট গত ৯ জুলাই সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
গোপালগঞ্জ

মাদরাসার বন্ধ কক্ষে পড়েছিল ছাত্রের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


মাদরাসার বন্ধ কক্ষে পড়েছিল ছাত্রের মরদেহ

গোপালগঞ্জের মুকসুদপুরের গোপীনাথপুর দারুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানার একটি বন্ধ কক্ষের জানালার গ্রিল কেটে হুসাইন কাজী (১২) নামের এক আবাসিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পশ্চিম গোপীনাথপুরে এ ঘটনা ঘটে।

হুসাইন কাজী উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বলনারায়ণ গ্রামের পলাশ কাজীর ছেলে।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, আসরের নামাজ শেষে শিক্ষার্থীরা বাইরে খেলাধুলা করছিল এবং শিক্ষকরাও বাইরে ছিলেন। এ সময় এক অভিভাবক তার সন্তানের পোশাক নিতে দোতলার একটি কক্ষে গিয়ে সেটি ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে ভেতরে তাকালে হুসাইনকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় একটি ট্রাংকের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন।

সে সময় তিনি চিৎকার দিলে সবাই এসে জড়ো হয়। পরে ফায়ার সার্ভিস এসে জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তাকে উদ্ধার করে।

উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্মকর্তা লিডার রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা দোতলার ঘরের দুটি দরজাই ভেতর থেকে বন্ধ পান। কোনো উপায়ে দরজা খুলতে না পেরে খোলা থাকা একটি জানালার গ্রিল কেটে তারা ভেতরে প্রবেশ করেন এবং শিশুটির মরদেহ উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশকে হস্তান্তর করেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুটিং সেটে সারা দিন না খেয়ে থাকতেন জেনা ওর্তেগা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:০০ পি.এম


শুটিং সেটে সারা দিন না খেয়ে থাকতেন জেনা ওর্তেগা

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনা ওর্তেগা শিশু শিল্পী হিসেবে কাজ করার সময়ের এক অজানা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। ‘ওয়েডনেসডে’খ্যাত এই তারকা জানিয়েছেন, ছোটবেলায় সেটে শুটিং চলাকালীন তিনি যেন কারো কাজের কোন ব্যাঘাত না ঘটে, সে জন্য তিনি সারাদিন কিছু না খেয়ে এবং এক ফোঁটা পানি না চেয়েই কাটিয়ে দিতেন।

সম্প্রতি ‘এস্কোয়ার’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিজ্ঞতার কথা জানান। ওর্তেগা বলেন, শিশুশিল্পী হিসেবে অভিনয়ে সুযোগ পেয়ে তিনি এতটাই উৎসাহিত ও কৃতজ্ঞ ছিলেন যে সব সময় কাজে নিখুঁত থাকার চেষ্টা করতেন। নিজের সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে জেনা বলেন, ‘আমি তীব্রভাবে চাইতাম যেন আমার জন্য সেটে কারো কোনো অসুবিধা না হয়। তাই পুরো দিন না খেয়ে বা পানি না পান করে কাটিয়ে দিতাম।’

তবে বিষয়টিকে ইতিবাচকভাবে না দেখে তিনি যোগ করেন, হয়তো সেটাই ছিল আমার ভুল—নিজের খেয়াল না রাখা।

সাক্ষাৎকারে শিশু তারকাদের জীবন নিয়ে কথা বলতে গিয়ে জেনা জানান, মাত্র সাত বছর বয়সে তিনি প্রথম তার বাবা-মাকে অভিনেত্রী হওয়ার স্বপ্নের কথা বলেছিলেন। প্রথমে তার পরিবার বিষয়টি নিয়ে হাসাহাসি করলেও, নিজের একগুঁয়েমি ও অদম্য ইচ্ছাশক্তির জোরেই তিনি এই পেশায় অটল ছিলেন।

উল্লেখ্য, নেটফ্লিক্সের বিখ্যাত সিরিজ ‘ওয়েডনেসডে’-তে মূল চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন জেনা ওর্তেগা।

এর আগে ২০১৬ সালে মাত্র ১৩ বছর বয়সে ডিজনি চ্যানেলের সিরিজ ‘স্টাক ইন দ্য মিডল’-এ প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রথম নজর কাড়েন। এ ছাড়া ‘জেন দ্য ভার্জিন’, ‘ইউ’ ও ‘রিচি রিচ’-এর মতো জনপ্রিয় সিরিজেও তিনি শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%