১১:৪০ এম
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় পুলিশ অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেন ভূঁইয়া (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক।
এর আগে, বুধবার (৩ জুন) বিকেলে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
আটক তোফাজ্জল হোসেন ভূঁইয়া আশুলিয়া থানার মধ্য গাজিরচট এলাকার মৃত মাইজ উদ্দিনের ছেলে। তিনি একজন কুখ্যাত ও পেশাদার মাদক কারবারি হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, বুধবার বিকেলে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড সংলগ্ন ১২তলা এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসআই সৈয়দ আজিজুল হকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি লক্ষ্য করে পালানোর চেষ্টা করার সময় তোফাজ্জল হোসেন ভূঁইয়া নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক আরও জানান, আটক ব্যক্তি একজন কুখ্যাত ও পেশাদার মাদক কারবারি। তিনি আশুলিয়ার ইউনিকসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটের কেনাবেচার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন