০৪:৩০ পি.এম
ফরিদপুরের নগরকান্দার ঘটনা। স্ত্রীর একতরফা তালাক দেওয়ার পর শ্বশুরবাড়িতে গিয়ে আব্দুল কারিম মুন্সী (৪২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে চরযশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে শ্বশুরের বসতঘরের সিঁড়ির আড়া থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
আব্দুল কারিম মুন্সী ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত জালাল মুন্সীর সন্তান। তিনি নগরকান্দার আলগাদিয়া গ্রামের মো. ওমর আলী শেখের জামাতা ছিলেন। সম্প্রতি পারিবারিক কলহের কারণে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ ঘটে।
স্থানীয়দের উল্লেখ অনুযায়ী, আব্দুল কারিম মাদকাসক্ত ছিলেন এবং কোনো স্থায়ী পেশায় যুক্ত ছিলেন না। সংসারে দীর্ঘদিন ধরে তিনি দাম্পত্য কলহের মধ্যে ছিলেন। এমন পরিস্থিতিতে কোরবানি ঈদের এক সপ্তাহ আগে তাকে একতরফায় তালাক দেন তার স্ত্রী। এর ফলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, রাজপথে বিশাল মিছিল
ফলে, শুক্রবার রাতে আলগাদিয়া গ্রামে এসে শ্বশুর ওমর আলীর টিনশেড বসতঘরের সিঁড়ির আড়ার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দেন তিনি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ এ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আব্দুল কারিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন