০৪:১৬ পি.এম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের ৩৯তম বার্ষিক কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্য দেন।
তিনি বলেছেন, লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন। এটা বাংলাদেশে অত্যন্ত সুসংগঠিতভাবে মানবসেবায় তাদের কার্যক্রম পরিচালিত করেছে।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
আরও পড়ুন: বিপিসির ৯০ দিনের জ্বালানি মজুদের পরিকল্পনা, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন
আজ শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের ৩৯তম বার্ষিক কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটাই বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন লায়ন মো. আশরাফ হোসেন খান হীরা। স্বাগত বক্তব্য প্রদান করেন কনভেনশন চেয়ারপারসন লায়ন সাবিনা সিদ্দিকা। আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট লায়ন্স নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য দেন।
স্পিকার বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সরকারের পাশাপাশি লায়ন্স ইন্টারন্যাশনালের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশ বিনিমার্ণে লায়ন্স সদস্যদের ভূমিকা মানবকল্যাণের নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি আরো বলেন, লায়ন্স সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও শিষ্টাচার সমাজের জন্য অনুকরণীয়।
আরও পড়ুন: মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের
বিশেষ তথ্য হিসেবে উল্লেখ করা যেতে পারে, বিশ্বের অন্যতম বৃহৎ সেবামূলক সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল বর্তমানে বিশ্বের ২০০ টিরও অধিক দেশ ও ভৌগোলিক অঞ্চলে প্রায় ১৪ লক্ষাধিক সদস্যের মাধ্যম মানবসেবা, দৃষ্টিশক্তি সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা, এবং সামাজিক দায়বদ্ধতা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে। ‘উই সাভর্’ মূলমন্ত্রে পরিচালিত এ সংগঠন বিশ্বব্যাপী মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
এ সময় স্পিকার কনভেনশনের উদ্বোধন ঘোষণা করেন এবং স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেন।
এরপর বিশিষ্ট অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং লায়ন্স আন্দোলনে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়।
কনভেনশনে বক্তারা মানবকল্যাণে লায়ন্স ইন্টারন্যাশনালের অবদান, সামাজিক দায়বদ্ধতা এবং সেবামূলক কার্যক্রম বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে লায়ন্স সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
আরও পড়ুন: ২০২৯ সালের নির্বাচনে মোদির পতন হবে : অভিজিৎ দীপকে
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ, প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক, জেলা গভর্নর, ক্লাব প্রতিনিধি, সদস্যবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরাও অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন