ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

দুই দফা দাবিতে উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয়


দুই দফা দাবিতে উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এক নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় বিচার দাবি এবং অপতথ্য ছড়িয়ে বিশ্ববিদ্যালয় ও স্থানীয়দের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরাম নামের একটি সংগঠন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্রশাসনিক ভবনের সামনেই এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এই সময় তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল- সাইবার বুলিং বন্ধ করো, Stand with Kona, নারী শিক্ষার্থী হেনস্তা প্রশাসন কী করে, সাংবাদিক ফোরাম নিষিদ্ধ চাই, WE WANT JUSTICE, নারী শিক্ষার্থী হেনস্তা প্রশাসন চুপ কেন?

এসময় শিক্ষার্থীরা দুই দাবি নিয়ে আন্দোলন করেন। শিক্ষার্থীদের দাবি হলো, নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনার সঙ্গে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনতে হবে এবং সাংবাদিক ফোরামের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান

এ নিয়ে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী রাফেল আফ্রাদ বলেন, আমাদের বিভাগে ক্যাম্পাসে বাইরে থেকে আসা কিছু ছেলের গোপনে ভিডিওধারণকে কেন্দ্র করে একটি ঘটনার সৃষ্টি হয়। আমরা চেয়েছিলাম তারা যেন তাদের ভুল বুঝতে পারে। কিন্তু সেই সময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তাদের ভিডিওধারণ শুরু করেন, তখন ছেলেগুলো সেই সাংবাদিকের পায়ে ধরে এবং আমরা এই ভিডিওগুলো প্রচারে নিষেধ করি। কিন্তু এর পরেও তারা এই ভিডিও কাটপিস করে ভিউ ব্যবসার জন্য ভুলভাবে উপস্থাপন করে তাদের পেজ থেকে প্রচার করেন। যার কারণে এলাকাবাসীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই কারণে আমরা এই হলুদ সাংবাদিকের কার্যক্রম নিষিদ্ধ চাই।

নৃবিজ্ঞান বিভাগে শিক্ষার্থী শাহরিয়ার জামান লেলিন বলেন, সাংবাদিকতার নামে অপ-সাংবাদিকতা, ভুয়া তথ্য ছড়ানো এবং উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে বিভেদ তৈরি করেছে সাংবাদিক ফোরাম। এই হলুদ সংগঠনের আমরা কার্যক্রম নিষিদ্ধ চাই এবং বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হেনস্তাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক উপযুক্ত শাস্তি চাই।

শিক্ষার্থীদের এই আন্দোলনে উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত হয়ে বলেন, আমরা আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের দাবি মেনে নেব।

আরও পড়ুন: বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে অটোরিকশা-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল দুই নারীর, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


জামালপুরে অটোরিকশা-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল দুই নারীর, আহত ৪

জামালপুরের মেলান্দহে ঘটে যাওয়া একটি দুর্ঘটনাময় ঘটনায় ইঞ্জিনচালিত ট্রলি গাড়ি এবং সিএনজিচালিত রিকশার (অটোরিকশা) মধ্যে মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের দুই নারী নিহত হয়েছেন। পাশাপাশি এই দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন আরও যাত্রী।

এই দুর্ঘটনাটি ঘটে রোববার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারী তালতলা এলাকায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেওয়ানগঞ্জ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা যাত্রা শুরু করে জামালপুর শহর অভিমুখে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগে মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছানোর সাথে সাথেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত ট্রলি গাড়ির সঙ্গে এই সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায়।

এদিকে, সংঘর্ষে গুরুতরভাবে আহত হন অটোরিকশার ৫ জন যাত্রী। তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে অজ্ঞাত দুই নারী যাত্রীর মৃত্যু ঘটে।

আহতদের মধ্যে রয়েছে: দেওয়ানগঞ্জ উপজেলার মজিবর রহমান (৫৫), জীবন মিয়া (৩৫), শফিকুল ইসলাম (৪০), এবং এনজিও কর্মী ফাতেমা আক্তার (৫২)।

জামালপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল কর্মকর্তা উজ্জল কুমার সরকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

মধুপুরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস করেছে। টাঙ্গাইলের মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযানে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। রবিবার(১৯ জুলাই) দুপুরে মধুপুর পৌর শহরের ৭ নং ওয়ার্ডের পুন্ডুরা কুমুরিয়া বিলের চরপাড়া দক্ষিণ পাড়া সেতু-সংলগ্ন এলাকায় এই অভিযান কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট নঈম উদ্দীন। পরে, জব্দকৃত নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান সহ অন্যান্য কর্মকর্তা। মধুপুর থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন। উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট নঈম উদ্দীন জানান, চায়না জাল জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। সেজন্য নদী-বিল ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাপলা চত্বরের হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


শাপলা চত্বরের হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশের সময় ঘটে যাওয়া হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রোববার (১৯ জুলাই) তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

এ সময় চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের নারকীয় হত্যাকাণ্ডের বিষয়ে দীর্ঘদিন ধরে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষ হওয়ার পর চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটি খসড়া প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

তিনি জানান, এই প্রতিবেদনটি এখন চূড়ান্ত যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। যাতে একটি সঠিক তদন্ত প্রতিবেদনের মাধ্যমে স্বচ্ছ বিচার নিশ্চিত করা সম্ভব হয় এবং প্রকৃত আসামিরা বিচার কার্যোবন্ধনে নিয়ে আসা যায়।

আমিনুল ইসলাম বলেন, হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের নিয়ে আজ খসড়া প্রতিবেদনটি পর্যালোচনা করা হয়েছে। তিনি আশাবাদী যে শিগগিরই পূর্ণ প্রতিবেদন পাওয়া যাবে।

এই মামলায় আসামিদের নাম সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান ও বিজিবি প্রধান সহ কয়েকজনের নাম প্রতিবেদন এ উঠে এসেছে। তাদের নাম যাচাই-বাছাই করা হচ্ছে এবং যাচাই-বাছাইয়ের পরে আসামিদের নাম পরিবর্তন হতে পারে।

শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহতদের বিষয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, এই পর্যন্ত নিহত ৬১ জনের একটি তালিকা পাওয়া গেছে। তবে ৫৮ জনের পরিচয় ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ অনেকেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন নিরাপত্তা, কারণ একটাই ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন নিরাপত্তা, কারণ একটাই ট্রাম্প

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঠে উপস্থিত থাকবেন। তার উপস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহৎ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্টেডিয়ামের নিরাপত্তায় এফ ১৬ যুদ্ধবিমান, সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপার এবং হাজারো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার দিবাগত রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে। ম্যাচটিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণির বিশেষ অনুষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে স্টেডিয়ামের আশপাশের আকাশসীমায় অস্থায়ী উড্ডয়ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষিদ্ধ আকাশসীমা পর্যবেক্ষণে থাকবে এফ ১৬ যুদ্ধবিমান এবং স্টেডিয়ামের ছাদে অবস্থান নেবেন স্নাইপাররা। নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতা করবে এফবিআইসহ একাধিক ফেডারেল সংস্থা।

হোয়াইট হাউস দর্শকদের ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। অতিরিক্ত নিরাপত্তা তল্লাশির কারণে প্রবেশে সময় লাগতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, এই নিরাপত্তা ব্যবস্থা প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তার সমপর্যায়ের। তার মতে, এটি সুপার বোলের চেয়েও বড় আয়োজন।

নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করা একটি ছোট বেসামরিক বিমানকে যুক্তরাষ্ট্রের এফ ১৬ যুদ্ধবিমান বাধা দিয়েছে। এছাড়া টুর্নামেন্ট চলাকালে স্টেডিয়ামের আশপাশে উড়তে থাকা শত শত অননুমোদিত ড্রোনও জব্দ করেছে কর্তৃপক্ষ।

ম্যাচ শেষে ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন বলেও আয়োজকরা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%