প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদির নিরাপত্তা বাহিনী এক সপ্তাহের ঝটিকার অভিযান চালিয়ে মোট ১৪ হাজার ২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। ১৩ থেকে ১৯ আগস্টের মধ্যে দেশটির যৌথ বাহিনী এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
এই এক সপ্তাহের মধ্যে সৌদি প্রশাসন মোট ১৩ হাজার ৭২৪ জন অবৈধ বাসিন্দাকে বহিষ্কার করেছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যানুসারে, এই গ্রেফতারকৃতদের মধ্যে ৬ হাজার ৯০০ জনকে অভিযুক্ত করা হয়েছে অভিবাসন আইন লঙ্ঘনের কারণে। এছাড়া, ৩ হাজার ৯৮২ জন লঙ্ঘন করেছেন সীমান্ত নিরাপত্তা আইন। এর পাশাপাশি, ৩ হাজার ৩১৭৮ জন ধরা পড়েছেন শ্রম আইন ভঙ্গের অভিযোগে।
কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের জন্য ১৮ হাজার ৮০৮ জন এবং ট্রাভেল রিজার্ভেশনের কাজ সম্পন্ন করতে আরও ৫ হাজার ৩৮৬ জন অভিযুক্তকে নির্দিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অবৈধভাবে সৌদি ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করার সময় আটক হয়েছে ১ হাজার ৫২৪ জন মানুষ, যার মধ্যে ৩৬ শতাংশ ইয়েমেনি নাগরিক। আর এখানকার প্রায় ৬৩ শতাংশ নাগরিকই ইথিওপিয়ান, বাকি এক শতাংশ প্রতিনিধিত্ব করে অন্যান্য দেশের নাগরিকদের।
সূত্র: সৌদি গেজেট
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন