০৮:২২ পি.এম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এক যুবককে, যার নাম সালমান (২৩), মাদক সেবন ও কারবারের অভিযোগে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালত একইসঙ্গে তাকে ৩০০ টাকা জরিমানা ধার্য করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পাকুন্দিয়ার পুলেরঘাট বাজার এলাকায় স্থানীয় জনতা সালমানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। দণ্ডপ্রাপ্ত সালমান উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ষাটকাহন গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে।
পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) জনি জানান, সালমান দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার সকালে পুলেরঘাট বাজার এলাকায় মাদক বিক্রি করছেন—এমন অভিযোগ পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় বিরোধীয় জমিতে রাতের আঁধারে পাকা ভবন নির্মাণের অভিযোগ।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সালমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড দেন।
ইউএনও রুপম দাস বলেন, মাদক সেবন ও কারবারের অভিযোগ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী সালমানকে এই দণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে দণ্ডপ্রাপ্ত সালমানকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন