০৩:৪৩ এম
২০২৬ ফিফা বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে কাতারের বিরুদ্ধে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে সুইজারল্যান্ড। রবিবার (১৪ জুন) সান ফ্রান্সিস্কো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ইউরোপীয়ান দল সুইজারল্যান্ড।
ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে সুইজারল্যান্ড এগিয়ে ছিল। প্রথমার্ধে তারা ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে মোট ১৪টি শট নেয়, যেখানে ৭টি ছিল লক্ষ্যে। এদিকে কাতার মাত্র ৩টি শট নিতে পেরেছে, এর মধ্যে ২টি গোলমুখে ছিল।
তবে ম্যাচের শুরুতেই সুযোগ পায় কাতার। তৃতীয় মিনিটে সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকানজির ভুলের কারণে এডমিলসন একক সুযোগ পায়, কিন্তু সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল দ্রুত এগিয়ে এসে নিশ্চিত গোল রুখে দেন।
আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন
এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সুইজারল্যান্ড। সপ্তম মিনিটে দান এনদোয়ের একটি শট কাতারের গোলরক্ষক দারুণভাবে রুখে দেন। তিন মিনিট পর আরেকটি সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হয় তার জোরালো শট।
১৪তম মিনিটে পেনাল্টি পায় সুইজারল্যান্ড। রেমো ফ্রয়েলারের ওপর ফাউলের পর প্রথমে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বহাল থাকলে ১৭তম মিনিটে স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রিল এম্বোলো।
২৪ মিনিটে আবারও সুইসরা কর্নার থেকে চাপ সৃষ্টি করে, তবে কাতার তাদের রক্ষা করতে সক্ষম হয়। পরে গরম আবহাওয়ার কারণে সংক্ষিপ্ত ড্রিংকস ব্রেক নেওয়া হয়।
৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ হাতছাড়া করেন দান এনদোয়ে। ব্রিল এম্বোলোর পাস থেকে পাওয়া সুযোগে তার শট উঠে যায় গ্যালারিতে।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী
বিরতির আগ পর্যন্ত একাধিক সুযোগ নষ্ট করলেও, প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই ড্রেসিংরুমে যায় সুইজারল্যান্ড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন