প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের আয়োজন করা হয়েছে। এটি মোটের ওপর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত টুর্নামেন্ট। তবে, দ্বিতীয়বারের ফাইনালটি বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি। ফাইনালে ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই হওয়ার কথা ছিল বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।
ফাইনাল না হওয়ার পরও পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করায় পাকিস্তানকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। ভারত রানার্সআপ হিসেবে শেষ করে।
সকাল সাড়ে ১১টায় ভারত ও পাকিস্তানের ফাইনাল হওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাওয়ার পর বাইলজের নিয়ম অনুযায়ী শিরোপা নির্ধারণ করা হয়।
লিগ পর্বে দাপট দেখিয়ে পাকিস্তান ফাইনালে উঠেছে। তারা তিনটি ম্যাচের সবকটিতে জয় লাভ করে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে। অন্যদিকে, ভারত তিন ম্যাচে দুটি জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করে ফাইনালে জায়গা করে নেয়। স্বাগতিক বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং শ্রীলঙ্কা কোনো পয়েন্ট না পেয়ে চতুর্থ স্থানে রয়েছে।
এবারের আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশগ্রহণ করেছে। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিল সাফওয়ান বসুন্ধরা গ্লোব। টুর্নামেন্টের সব ম্যাচ এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন