প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে পাঠানো ইরানের চিঠিটি শুধুমাত্র গণমাধ্যমে প্রচারের জন্য নয়, বরং ইরানের অবস্থান ও যুক্তি সরাসরি উপস্থাপন করার উদ্দেশ্যে—এমনটি জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এ বিষয়টি তুলে ধরেন।
জেনারেল মোহেব্বি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টের মাধ্যমে সাময়িক প্রচারণা চালানোর পরিবর্তে ইরান মার্কিন জনগণের সঙ্গে ‘সৎ, যৌক্তিক ও বাস্তব’ উপায়ে আলোচনা করতে চায়।
তার বক্তব্য অনুযায়ী, অনেক মার্কিন নাগরিক ইরানের অবস্থান ও যুক্তি সম্পর্কে যথেষ্ট অবগত নয়। তাই সরাসরি বার্তা পৌঁছানোর জন্য চিঠিকে মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে।
মোহেব্বি আরও বলেন, যুক্তরাষ্ট্রে শত শত টেলিভিশন ও রেডিও নেটওয়ার্ক থাকা সত্ত্বেও মার্কিন ভূখণ্ডে ইরানের নিজস্ব বিস্তৃত গণমাধ্যম নেটওয়ার্কের অভাব রয়েছে। এই বাস্তবতার কারণে সরাসরি ও স্পষ্টভাবে নিজেদের বক্তব্য তুলে ধরার জন্য চিঠিকে উপযুক্ত মাধ্যম হিসেবে গ্রহণ করা হয়েছে। চিঠিটি পড়ে মতামত, সমালোচনা বা ব্যাখ্যা জানতে চাইলে মার্কিন নাগরিকদের সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগের আগ্রহও প্রকাশ করেছে ইরান।
চিঠিতে যুক্তরাষ্ট্রের ভৌগোলিক অবস্থান, প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক উপস্থিতির বিষয়টি তুলে ধরা হয়েছে বলে জানান আইআরজিসির মুখপাত্র। তিনি প্রশ্ন তোলেন, মহাসাগরবেষ্টিত যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশগুলোর কেউ যখন দেশটির জন্য বড় ধরনের সামরিক হুমকি তৈরি করে না, তখন বিশ্বজুড়ে প্রায় ৮০০টি মার্কিন সামরিক ঘাঁটি রাখার প্রয়োজন কী। একই সঙ্গে ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারের সামরিক বাজেটের অর্থনৈতিক ও যৌক্তিক ভিত্তি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
মোহেব্বি আরও বলেন, গত সাত দশকে বিভিন্ন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানগুলোর ইতিহাসও মার্কিন জনগণের বিবেচনায় নেওয়া উচিত।
মার্কিন গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং সেসবের দীর্ঘমেয়াদি পরিণতি সম্পর্কে তারা অবগত। তাই এসব বাস্তবতার মুখোমুখি হওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন