প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘ঐতিহ্যের বন্ধনে সমৃদ্ধ আগামী’ এই প্রতিপাদ্য নিয়ে রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেডের (আরবিএল) ডিলার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে গতকাল শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিষ্ঠানের ডিলাররা অংশগ্রহণ করেন। এতে পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং ভবিষ্যতে যৌথ সমৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহিমআফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম, গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুনাওয়ার মিসবাহ মইন, রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেডের সিইও মো. কামরুল ইসলাম এবং নির্বাহী পরিচালক ফারাজ এ. রহিম। এছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটি জানায়, ৭২ বছরেরও বেশি সময় ধরে গুণগত মান ও গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেড।
সম্মেলনের শেষ পর্বে ডিলারদের সম্মাননা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন