ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত; ৩ জন সফল চাষিকে সম্মাননা প্রদান


ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত; ৩ জন সফল চাষিকে সম্মাননা প্রদান

ভোলা, ১৬ আগস্ট, ২০২৬ : ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ভোলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভোলা জেলা প্রশাসক ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ রোববার সকাল ১০ টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান

এসময় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন-জেলা পরিষদের প্রধান নির্বাহী পিন্টু ব্যাপারী, জেলার সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. সোহান সরকার।

সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্য খাতে স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন। আলোচনা শেষে ভোলার সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এছাড়া সফল ৩ জনকে মৎস্যক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন- রেণু ও পোনা উৎপাদনে অসামান্য অবদান রাখার জন্য রূপালি মৎস্য খামার ও হ্যাচারি মো. আমির হোসেন খাঁন, মৎস্য খাদ্য উৎপাদনে কাজী ফার্ম এবং উন্মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় অবদান রাখার জন্য জেলার স্বেচ্ছাসেবী সংগঠন পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর ভোলা প্রদক্ষিণ করে।

আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে লঘুচাপ, যেসব অঞ্চলে ঝড়ের ৬০ কিমি বেগের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


সাগরে লঘুচাপ, যেসব অঞ্চলে ঝড়ের ৬০ কিমি বেগের শঙ্কা

চট্টগ্রামসহ দেশের সাতটি জেলায় আজ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকার মধ্যে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে আবহাওয়া অধিদপ্তর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য একটি সতর্কবার্তা প্রদান করেছে। সতর্কবার্তায় জানানো হয় যে, রোববার বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যাবে। একই সময় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণপূর্ব ঝাড়খন্ড এবং তৎসংলগ্ন এলাকার অবস্থানরত লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। একইসঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এ অবস্থায়, সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টার মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় সেবাবান্ধব পুলিশ গড়তে শুরু ৫ দিনের প্রশিক্ষণ কোর্স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


নেত্রকোণায় সেবাবান্ধব পুলিশ গড়তে শুরু ৫ দিনের প্রশিক্ষণ কোর্স

নেত্রকোণা, ১৬ আগস্ট, ২০২৬ : জেলায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে (আইটিসি) ‘সেবাবান্ধব’ পুলিশ গড়ে তোলার জন্য পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন শীর্ষক ৫ দিন মেয়াদি একটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন আজ করা হয়েছে।

আজ রোববার সকালে নেত্রকোণা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘একটি দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ বাহিনী প্রধান হাতিয়ার। তবে শুধু আইনের কঠোর প্রয়োগই যথেষ্ট নয়; সাধারণ মানুষের আস্থা ও ভরসার প্রতীক হতে হলে পুলিশকে প্রকৃত অর্থেই ‘সেবাবান্ধব’ হতে হবে।’

আইটিসি নেত্রকোণার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) কানাই লাল সরকারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সেন্টারের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিসেবার মানোন্নয়নে জেলা প্রশাসকদের ১৪ দফা নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


ভূমিসেবার মানোন্নয়নে জেলা প্রশাসকদের ১৪ দফা নির্দেশনা

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ : ভূমি ব্যবস্থাপনাকে সঠিক, জবাবদিহিমূলক এবং জনবান্ধব করার লক্ষ্যে দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে ভূমি মন্ত্রণালয় ১৪ দফা নির্দেশনা পাঠিয়েছে, যা মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোর কার্যক্রম নিয়মিত মনিটরিং এবং তদারকির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি) অনুবিভাগের উপসচিব সাদেকুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সম্প্রতি এ নির্দেশনা প্রদান করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করছে।

এসব উদ্যোগের কার্যকারিতা নিশ্চিত করার জন্য উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল এবং ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা আবশ্যক।

সেবার মানোন্নয়ন, নাগরিক হয়রানি কমানো এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যেই এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্দেশনায় জেলা প্রশাসকদের ভূমি অফিসে কর্মকর্তার উপস্থিতি, দাপ্তরিক শৃঙ্খলা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান, নকশা ও রেকর্ড সংশোধনসহ বিভিন্ন সেবা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে কি না তা নিয়মিত পর্যবেক্ষণ করার কথাও বলা হয়েছে।

নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করা, অনলাইন ভূমিসেবা, ই-নামজারি এবং ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনার কার্যকারিতা পর্যালোচনা, দালাল ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করা, দ্রুত অভিযোগ তদন্ত করা এবং সেবার ফি, প্রক্রিয়া ও সময়সীমা দৃশ্যমানভাবে প্রদর্শনের জন্য নির্দেশনা এসেছে।

চিঠিতে আরও নির্দেশ দেওয়া হয়েছে, ‘ভূমিসেবায় অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম’ কার্যকরভাবে ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করতে হবে।

একই সাথে অফিস পরিচ্ছন্নতা, নথি সংরক্ষণ, নাগরিক সনদ, তথ্য বোর্ড এবং সেবার মানদণ্ড হালনাগাদ রাখা, আইটি সরঞ্জামের যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ এবং ভূমি আইন, বিধি এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করাও গুরুত্ব দেয়া হয়েছে।

অন্যদিকে, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করার, ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’-এর সংখ্যা বৃদ্ধি করার এবং কার্যক্রম তদারকি করার জন্য আকস্মিক পরিদর্শনের মাধ্যমে অনিয়ম শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে এবং সংশ্লিষ্ট কর্মীদের জবাবদিহিতা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, জেলা প্রশাসকদের মনিটরিং কার্যক্রমের সারসংক্ষেপ, অগ্রগতি এবং গৃহীত ব্যবস্থা উল্লেখ করে প্রতি মাসের প্রতিবেদন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে ভূমি মন্ত্রণালয়ে পাঠানোর প্রয়োজন হবে।

ভূমি মন্ত্রণালয় জানাচ্ছে, নিয়মিত তদারকি ও কার্যকর মনিটরিংয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে ভূমিসেবার মান আরও উন্নত করা এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী ভূমি প্রশাসন গড়ে তোলা নির্দেশনার মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী দুই বছরে আমাদের সাবধান থাকতে হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


আগামী দুই বছরে আমাদের সাবধান থাকতে হবে: অর্থমন্ত্রী

 

দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান সরকার নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুতের সংকট এই চ্যালেঞ্জগুলোর মধ্যে নতুন মাত্রা যোগ করেছে। সরকারের জন্য গ্যাস ও বিদ্যুৎ নিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।

এ বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা রয়েছে। সমাধান ছয় মাস কিংবা এক বছরে হবে না, অবশ্যই ন্যূনতম দুই বছর লাগবে।

অর্থমন্ত্রী বলেন, এই দুই বছর সাবধান থাকা লাগবে। গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে এই সময় লাগার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, ভাসমান এলএনজি টার্মিনাল তৈরি করতে দেড় থেকে দুই বছর সময় প্রয়োজন। এর আগে এই সমস্যার কোন সমাধান হবে না।

রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

নীতি সংস্কার ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার বিষয়ে এই সেমিনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। সভায় নানা সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা।

অর্থমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, গ্যাস ও বিদ্যুৎ ছাড়া অর্থনীতি এগোতে পারে না। তবে, সম্ভাব্য পদক্ষেপগুলো দ্রুত নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দীর্ঘ সময় গ্যাস অনুসন্ধান করা হয়নি, এখন সেটা করা হচ্ছে। সৌরবিদ্যুৎ ও কয়লা নিয়ে কাজ চলছে। কোন ধরনের জ্বালানি কত পরিমাণ লাগবে, তা নির্ধারণ করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে জ্বালানি নীতি প্রকাশ করা হবে, এতে জনগণ জানতে পারবে কী ব্যবস্থা নিতে হবে। আগামী দুই বছর আমাদের সাবধান থাকতে হবে।

সরকারের রাজস্ব আদায়ের পরিকল্পনা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বাস্তবায়ন ও নীতি বিভাগ আলাদা করা হবে। আমরা রাজস্ব আদায়ের পরিধি বৃদ্ধি করার চেষ্টা করছি। ছোট ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট হারে কর আরোপ করা হবে। সেটার জন্য তথ্যভান্ডার তৈরি হচ্ছে।

এ সময় শেয়ারবাজার নিয়ে অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজার নিয়ে সতর্ক সংকেত পাচ্ছিলাম। এরপর সেখানে পরিবর্তন আনা হয়েছে। আমাদের আরও বেশি টালিকাভুক্ত কোম্পানির প্রয়োজন।

এরপর ব্যাংক খাতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংক খাতে মারাত্মক মূলধনের ঘাটতি রয়েছে। এটা এত বেশি যে সরকারের পক্ষে পূরণ করার মতো নয়। খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি। তাই অর্থায়নের বিকল্প উৎস প্রয়োজন।

সভায় ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী। সভাপতির বক্তব্যে অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, শুধু চ্যালেঞ্জ চিহ্নিত করা নয়, আমরা সমাধানের অংশ হতে চাই। তাই ব্যবসায়ীদের আত্মবিশ্বাস তৈরিতে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এমন আরও আয়োজন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%