০৯:৪৪ এম
রাজধানীর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়কে চার দিন ১০ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকবে বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে।
শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ ও ওয়ানডে সিরিজের কারণে ওই সড়কে যান চলাচল সীমিত থাকবে।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ জুন অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে। এর পর ৯ জুন প্রথম ওয়ানডে, এরপর ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই দিনগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
ডিএমপি নাগরিকদের বিকল্প পথ ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে। নির্দেশনা অনুযায়ী, মিরপুর-১ গামী যানবাহনগুলোকে প্রশিকা ক্রসিং–শিয়ালবাড়ি ক্রসিং–রাইনখোলা–ঈদগাহ মাঠ হয়ে বিকল্প রুট ব্যবহার করার জন্য বলা হয়েছে।
ডিএমপি বলেছে, গুরুত্বপূর্ণ ক্রীড়া ও নির্বাচন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।
আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন