০৯:৪২ পি.এম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ টাকার মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে, এই জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার গোলাপবাগ বাজারে এই অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান।
আরও পড়ুন: নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মহাদেবপুর থানার অভিযানে ২৪ ঘন্টায় ১৫ জন আসামি গ্রেপ্তার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫ টার দিকে গোলাপবাগ বাজারের একটি গুদামে অভিযান করা হয়। সেই অভিযানে সেখান থেকে ১০০টি চায়না দুয়ারি জাল এবং ৭০টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা।
অভিযান শেষে, উপজেলা চত্বরে জব্দ করা এই জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পুলিশের বাধা উপেক্ষা করে টাঙ্গাইলে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন