০৭:২০ এম
বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলার কারণে হাতুড়িপেটায় মো. শাকিল (২৫) নামে এক যুবককে খুন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক সাইফুল ইসলামকে (২৩) আটক করে।
ঘটনাটি ঘটে শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে।
নিহত শাকিল জালিরচর গ্রামের শাহাজান পণ্ডিতের সন্তান এবং অভিযুক্ত সাইফুল একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসীদের সূত্রে ওসি জানান, শনিবার বিকেলে উপজেলার জালিরচর গ্রামে পণ্ডিত বাড়ির সামনে পুরাতন কাছারি ঘরে অবস্থান করছিলেন শাকিল ও সাইফুল। সেখানে তারা লুডু খেলা করছিলেন।
খেলার একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এই সুযোগে সাইফুল হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় বেশ কয়েকবার আক্রমণ করে এবং দৌড়ে পালিয়ে যায়।
পথচারীরা আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা হামলাকারী সাইফুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আরও পড়ুন: বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুল হক জানান, হাসপাতালে আনা হওয়ার আগে শাকিল মারা যান। মরদেহ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন জানান, লুডু খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের পর আরও বিস্তারিত জানানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন