ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

মধুপুরে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা -স্বর্ণালংকার লুট থানায় অভিযোগ


মধুপুরে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা -স্বর্ণালংকার লুট থানায় অভিযোগ

টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন আউশনারা ইউনিয়নের আউশনারা ( কালার পাহার) গ্রামে এক গৃহবধূকে জোর পুর্বক ধর্ষণের চেষ্টা, মারপিট ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, একই গ্রামের মৃত ওমর আলীর ছেলে মনসুর (৪০) জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা, মারপিট করে গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২০ শে জুন)দুপুরে।
ভুক্তভোগী গৃহবধূ ও স্হানীয় লোকজনের মাধ্যমে জানা যায়,বিবাদী মাঝে মধ্যেই দিন মুজুর কাজের জন্য আমার স্বামীর বসত বাড়ীতে থাকা পানির টিউবয়েল হতে পানি নিয়ে আনারস ক্ষেতে কাজ করে।
গৃহবধূ জানান, শনিবার(২০ জুন) দুপুর অনুমানিক এক ঘটিকার সময় আমি আমার স্বামীর বসত ঘরের ভিতরে চৌকির উপর শুয়ে ছিলাম। এমন সময় বিবাদী মনসুর বাড়ীতে বা আশেপাশে কোন লোকজন না থাকার সুযোগে ঘরের ভিতরে প্রবেশ করে ধর্ষণের উদ্দেশ্য আমাকে ঝাপটাইয়া ধরে আমার সহিত ধস্তাধস্তি শুরু করে এবং আমার শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয় ও আমার ঠোটে, বাম গালে, বুকে, পেটে কামড় মেরে রক্তাক্ত জখম করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে আমি আমার ঘরের ভিতর হতে বিবাদীর হাত হইতে ছুটে দৌড়ে বাড়ীর পশ্চিম পাশে জনৈক আবুল এর আনারস বাগানে পৌছালে বিবাদী আমার পিছন পিছন গিয়ে আবারও আমার সহিত ধস্তাধস্তি শুরু করে। তখন আমি ডাকচিৎকার করিলে বিবাদী আমাকে এলোপাথারী ভাবে কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং আমার গলায় থাকা ৮ আনি ওজনের স্বর্নের চেইন যাহার অনুমান মূল্য ১,২৫,০০০/- টাকা ও কানে থাকা ৫ আনি ওজনের স্বর্নের দুল যাহার অনুমান মূল্য ৮০,০০০/- টাকা টেনে ছিড়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আমার স্বামী উক্ত ঘটনার সংবাদ পেয়ে বাড়ীতে এসে আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আমাকে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরবর্তীতে উল্লেখিত ঘটনার বিষয়ে আমার পরিবারের লোকজন সহ আত্মীয়-স্বজনের নিকট পরামর্শ করে মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করি। এ জঘন্য ঘটনার জন্য ভুক্তভোগী গৃহবধু ও এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক জানান, অভিযোগ পেয়েছি দ্রুত তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী নেতৃত্ব পেলেও নারীর ক্ষমতায়ন সঠিকভাবে হয়নি: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


নারী নেতৃত্ব পেলেও নারীর ক্ষমতায়ন সঠিকভাবে হয়নি: ববি হাজ্জাজ

গত কিছু সময়ের মধ্যে বাংলাদেশ নারী নেতৃত্ব পেলেও, নারীর ক্ষমতায়ন সঠিকভাবে হয়নি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজে আয়োজন করা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন।

প্রতিমন্ত্রী জানান, শিক্ষা ব্যবস্থায় এখন নারীরা অনেক বেশি এগিয়ে গেছে। তবে এর বাইরেও নারীর ক্ষমতায়ন এখনও দেখা যায়নি। এসময়, নারী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও জানান, আগামীতে নতুন কারিকুলাম আসছে এবং শিক্ষকদের প্রশিক্ষণ না নিয়ে ক্লাস নেয়া যাবে না। ফলে শিক্ষকদের জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ দিনেও সন্ধান মেলেনি জবি শিক্ষার্থী সিরাজুলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


পাঁচ দিনেও সন্ধান মেলেনি জবি শিক্ষার্থী সিরাজুলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম গত বৃহস্পতিবার (১৮ জুন) থেকে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি জানান, আমরা বিষয়টি নিয়ে ধানমন্ডি থানায় আছি। তিনি বলেন, ওসির সঙ্গে কথা বলেছি।

এদিকে পাঁচ দিন পেরিয়ে গেলেও সিরাজুলের কোনো সন্ধান না মেলায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পরিবারের সদস্যরা, সহপাঠী এবং বন্ধুরা।

এর প্রেক্ষিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত একটি জরুরি সভায় আলোচনা হয়। সভায় শিক্ষার্থীর সন্ধানের করণীয় নির্ধারণ এবং অনুসন্ধান কার্যক্রমকে জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জকসু প্রতিনিধি, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতা, সাংবাদিক প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, পরিবারের সঙ্গে গত বৃহস্পতিবার সিরাজুলের ফোনে শেষ কথা হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। নিখোঁজ শিক্ষার্থীর বাবা জানিয়েছেন, খোঁজ পেলে ০১৭১ ২০৭১ ১১৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএসসিসির ৩১ হটস্পটে ১২০ স্বেচ্ছাসেবক, যত্রতত্র ময়লা ফেললে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


ডিএসসিসির ৩১ হটস্পটে ১২০ স্বেচ্ছাসেবক, যত্রতত্র ময়লা ফেললে জরিমানা

যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নগর ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণের পাঁচটি অঞ্চলের ২২টি ওয়ার্ডের ৩১টি ঝুঁকিপূর্ণ হটস্পটে কাজ করবেন ১২০ জন স্বেচ্ছাসেবক। তারা নাগরিকদের ময়লা নির্ধারিত স্থানে ফেলা এবং ওয়েস্টবিনের সঠিক ব্যবহারে সচেতন করবেন। এছাড়াও, প্রয়োজনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা করার সুপারিশও করতে তারা সক্ষম।

এসময় পরিচ্ছন্ন নগরী গড়তে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন ডিএসসিসি প্রশাসক।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই বিশেষ কার্যক্রমে সহযোগিতা করছে বিডি ক্লিন ও রেড ক্রিসেন্ট সোসাইটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু, রমেক শিক্ষার্থী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু, রমেক শিক্ষার্থী গ্রেফতার

রংপুর নগরীর একটি হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত জাহান নামের এক কলেজছাত্রীর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় পুলিশ এক মেডিকেল শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। মৃত্যুর ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও এর পেছনে অন্য কোনো কারণ বা কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত সোমবার (২২ জুন) বিকেলে শহরের নর্থভিউ হোটেলের ছাদে এই ঘটনা ঘটে। সেখানকার উপস্থিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ছাদে অবস্থানকালে নুজসাত কিছু সময় মোবাইল ফোনে কথা বলেন। এর কিছুক্ষণ পর তিনি ফোনটি রেখে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই নুজসাতের মৃত্যু ঘটে। নিহত নুজসাত জাহান রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনার একদিন পর, মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নিহতের বাবা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য নজরুল ইসলাম রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা করেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ নিয়ে করা ওই মামলায় রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ারের আহমেদ সাকিনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। পরে নগরীর ধাপ চিকলি ভাটা এলাকা থেকে পুলিশ সাকিনকে গ্রেফতার করে।

নিহতের বাবা নজরুল ইসলাম বলেন, ‘আমরা অভিযুক্তসহ আরও অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছি। আমি সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

জানা গেছে, নিহত নুজসাতের ব্যক্তিগত শিক্ষক ছিলেন গ্রেফতার হওয়া শাহরিয়ার আহমেদ সাকিন। তবে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ অস্বীকার করে সাকিন বলেন, ‘আমি তিন মাস আগে নুজসাতকে পড়াতাম। পরে সে আমাকে প্রেমের প্রস্তাব দিলে আমি রাজি হইনি। এ বিষয়ে আমি কিছু জানি না।’

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি বিভাগের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী জানান, ‘ঘটনার বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ এদিকে পুলিশ জানিয়েছে, নিহত নুজসাত ও গ্রেফতার হওয়া সাকিনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%