১০:৫৮ এম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাত দিনের টানা ছুটির পর দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশ আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।
সোমবার (১ জুন) সকাল থেকেই শুরু হয়েছে পণ্য খালাস ও বাণিজ্যিক কার্যক্রম, ফলে বন্দর এলাকায় প্রাণচাঞ্চল্য ও কর্মব্যস্ততা ফিরে এসেছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ ছিল ভারত-বাংলাদেশ আমদানি-রফতানি, কাস্টমস এবং পণ্য খালাস কার্যক্রম।
আরও পড়ুন: তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে গ্রেফতার ১০০ জন
এছাড়া, ছুটির এই সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
সোমবার কাজের প্রথম দিনেই দেখা গেছে বন্দর ও কাস্টমস হাউসে ব্যবসায়ী ও শ্রমিকদের ভিড়।
ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, ঈদের ছুটির কারণে দুই দেশের ব্যবসায়ীদের সমঝোতায় ২৫ থেকে ৩১ মে পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ ছিল।
আরও পড়ুন: দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
সোমবার সকাল থেকে আবারও স্বাভাবিক নিয়মে পণ্য খালাস ও বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, ঈদের ছুটির সময়ে বন্দরের নিরাপত্তা কর্মী ও আনসার সদস্যদের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
এ সময় বেনাপোল পোর্ট থানা পুলিশ বন্দরের এলাকায় সার্বক্ষণিক টহল চালিয়েছে।
ফলে ছুটিকালীন সময়ে বন্দরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা ঘটেনি।
আরও পড়ুন: ভেনিসে প্রকৌশলী মোহসিনকে সংবর্ধনা, উন্নয়ন নিয়ে বক্তব্য
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, ছুটির পুরো সময় বন্দর এলাকায় বিশেষ নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর ডিউটিতে থাকার ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণভাবে ঈদের সময় পার হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী বলেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ঈদের ছুটির সাতদিন পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
ঈদের সময় যাত্রীচাপ কিছুটা অনেক বেশি থাকলেও ইমিগ্রেশনের অতিরিক্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুত রাখার ফলে যাত্রীদের দ্রুত ও নির্বিঘ্ন সেবা দেওয়া সম্ভব হয়েছে।
আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হলেন হাসান মাহমুদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন