০৯:৪০ পি.এম
বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন হওলাদার অসুস্থ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি — দেশবাসীর কাছে আন্তরিক দোয়া কামনা
মহান মুক্তিযুদ্ধের একজন গর্বিত বীর সেনানী, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাজারচর গ্রামের সম্মানিত বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন হাওলাদার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
বুধবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন হাওলাদার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি-এর সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ হোসেন-এর পিতা। মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান জাতির জন্য গৌরবের। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় আত্মত্যাগী মুক্তিযোদ্ধাদের একজন হিসেবে তিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন।
দেশবাসীর কাছে আন্তরিক দোয়া কামনা
বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন হাওলাদারের পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা এই বীর সন্তানের সুস্থতা কামনায় সবাই যেন মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন। নামাজের পর, ব্যক্তিগত ইবাদতে এবং মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
তারা আরও বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা শুধু একটি পরিবারের নন, তিনি সমগ্র জাতির গর্ব ও অহংকার। তাঁর সুস্থতা আমাদের সবার কাম্য। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁকে দ্রুত রোগমুক্ত করে পরিবারের মাঝে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন এবং দীর্ঘ নেক হায়াত দান করেন—এটাই সবার একান্ত প্রত্যাশা।
তালাশ বিডি পরিবারের পক্ষ থেকেও বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন হাওলাদারের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। মহান আল্লাহ তাআলা তাঁর সব কষ্ট লাঘব করুন, তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত দান করুন। আমিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন