০৫:৪১ পি.এম
মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্স মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। এবারের স্কোয়াডে নেইমার থাকলেও, আক্রমণভাগের প্রধান দায়িত্ব থাকবে ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। তিনি এই দায়িত্ব ভালোভাবেই পালন করতে চান, যে তিনি রিয়াল মাদ্রিদ তারকা।
শনিবার (১৩ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে ভিনিসিয়ুস বলেন, ‘এটা আমার জীবন ও আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত।’
নেইমার চোটের কারণে মরক্কোর বিপক্ষে খেলতে পারবেন না। ফলে পাদপ্রদীপর আলো এখন পুরোপুরি ভিনিসিয়ুসের ওপর। তিনি গত কয়েক বছরের হতাশা দূর করতে উন্মুখ।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
২০২১ কোপা আমেরিকার ফাইনালে দেশের মাটিতে আর্জেন্টিনার বিরুদ্ধে হারে ব্রাজিল। পরের বছর বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে। ২০২৪ কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে বিদায় নেয় উরুগয়ের বিপক্ষে পরাজয় আসবে।
ব্যর্থতার চক্র ভাঙতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ক্লাব ফুটবলে দারুণ সফল কার্লো আনচেলত্তিকে কোচ করে আনে। ইতালিয়ান কোচকে জাতীয় দলে পেয়ে ভীষণ খুশি ভিনিসিয়ুস।
তিনি বলেন, আনচেলত্তির কোচিংয়ে খেলা সবসময়ই আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। কারণ, রিয়াল মাদ্রিদে আমি যা করেছি তা করার জন্য তিনি আমাকে স্বাধীনতা ও আত্মবিশ্বাস যুগিয়েছেন, আর এখন জাতীয় দলে খেলার সময়ও সেটা করছেন।
আনচেলত্তির কোচিংয়ে রিয়ালে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা ও একটি ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন ভিনিসিয়ুস। গত বছর মে মাসে আনচেলত্তি কোচ হয়ে আসার পর ব্রাজিলের প্রথম গোলটি করেন ভিনিসিউস। জুনে বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানের ওই জয়ে তার গোলে উদ্বেগ কাটে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন