প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিএসসি সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেছেন, শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষের মতো মানুষ হওয়া। যদি যে শিক্ষা আমাকে আপনাকে নৈতিকতা শিক্ষা দিতে পারে না, তাহলে বলতে হবে প্রকৃত শিক্ষার অভাব রয়েছে।
তিনি শনিবার (২০ জুন) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে আয়োজিত অরিয়েন্টেশন ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামে মূল প্রবন্ধ উপস্থাপনে এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, জীবনের জিপিএ ৫ মানে সবকিছু নয়। অনেক মানুষকে দেখেছি এসএসসি ও এইচএসসি জিপিএ ৫ পেয়েও বেশিদূর এগোতে পারেনি। আবার এমন অনেককেও চিনি যারা খুব ভালো জিপিএ পায়নি কিন্তু মেধা ও মননে সফলতার স্বাক্ষর রেখে চলেছে। সুতরাং, শুধুমাত্র জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়। শিক্ষার উদ্দেশ্য হলো ভালো মানুষ হওয়া, সৎ মানুষ হওয়া, এবং নীতি নৈতিকতার সমন্বয়ে দেশকে সেবা করা।
তিনি আরও বলেছেন, একটি ভুল হলে যদি অনুশোচনা করতে পারো এবং সে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও, তাহলে বিশ্বাস করো তোমাদের কেউ দমাতে পারবে না। তোমরা শিক্ষা অর্জন করো, উচ্চ শিক্ষা অর্জন করতে বিদেশে যাও কিন্তু তারপর দেশে ফিরে আসো। তোমার মেধা এখানে কাজে লাগাও। তোমার ক্রিয়েটিভিটি দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাও।
ড. সায়মা বলেন, শিক্ষার পাশাপাশি সামাজিক কাজে নিজেকে জড়িত করতে হবে। সামাজিক কাজের মাধ্যমেই তোমরা সত্যিকার অর্থে দেশের জন্য কিছু করতে পারবে। শিক্ষার্থীরা মানবতার কাজে নিজেদের জড়িত করো, তাহলেই জীবনের প্রকৃত মিনিংটা বুঝতে পারবে। শিক্ষা মানে কেবল উপার্জন নয়; শিক্ষা মানে সমাজে ভালো কিছু ছড়িয়ে দেয়া।
অধ্যাপক সায়মা ফেরদৌস বলেছেন, বাবা-মায়ের সাথে সম্পৃক্ত থাকতে হবে। তুমি যতো বড়ই হও না কেন, বাবা-মাকে তাদের প্রাকৃতিক সম্মানটা দিতে কখনো ভুল করো না। জীবনে যখন উপার্জন করবা, তখন থেকেই সেভিংস করতে শিখো। এই সেভিংস বাবা-মায়ের জন্য, নিজের জন্য, এবং পরিবারের জন্য।
অরিয়েন্টেশন ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামে সভাপতিত্ব করেছেন ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক বশির ভুঁইয়া, অধ্যাপক ড. রেজা হাসান, অধ্যাপক শিপন আহমেদ, সহকারী অধ্যাপক মোঃ শাহ জাহান, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন