ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বাসে তল্লাশি, ৪৩৩ বোতল সিরাপসহ গ্রেপ্তার ২


নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বাসে তল্লাশি, ৪৩৩ বোতল সিরাপসহ গ্রেপ্তার ২

 

নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৩৩ বোতল নেশাজাতীয় সিরাপসহ দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির ১৪ হাজার ৭০০ টাকা ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীয়তপুরের মো. আসাদ মিয়া (৪২) ও মাদারীপুরের মো. রানা (২৪)।

আরও পড়ুন: পাথর কোয়ারি খুললে লাখো মানুষের কর্মসংস্থান ফিরবে

রোববার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১৪। এর আগে শনিবার রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি থানার রঘুরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে রঘুরামপুর এলাকায় চেকপোস্ট বসায় এসআরবি-১৪-এর সিপিএসসি দল। এ সময় ওই সড়ক দিয়ে চলাচলকারী ‘আলিফ সুপার’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসে থাকা দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের সঙ্গে থাকা কাঁধের ব্যাগ ও ট্রলিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধার করা সিরাপের মধ্যে ২৯৩ বোতল এসকাফ সিরাপ ও ১৪০ বোতল ফেয়ার ডিল সিরাপ রয়েছে। এ ছাড়া নগদ ১৪ হাজার ৭০০ টাকা ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে তরুণ ও যুবকদের কাছে বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন: কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে পুলিশের হাতে সোপর্দ

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের জব্দ করা আলামতসহ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকবির গ্রাফিতিতে কালি মুছে ফেলার অভিযোগে আয়াসসহ ৪ জনের ৩ দিনের রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


বিশ্বকবির গ্রাফিতিতে কালি মুছে ফেলার অভিযোগে আয়াসসহ ৪ জনের ৩ দিনের রিমান্ড

শিল্পকলা একাডেমির সামনে অবস্থিত দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়ে মোছার চেষ্টা সংক্রান্ত ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ এর সদস্যসচিব আ ন ম আয়াসসহ মোট ৪ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট জশিতা ইসলাম রবিবার (১১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। আদালত আয়াসকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অন্যদিকে আসামি মারজিয়া খন্দকার রিমিকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গাফফার হিমেল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

রিমান্ড প্রাপ্ত অপর আসামিরা হলেন সাকিবুল হাসান (১৯), যাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে এবং সুজন মিয়াকে দুই দিনের (১৮) রিমান্ডে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ট্রেনের সময়সূচি প্রকাশ, নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ট্রেনের সময়সূচি প্রকাশ, নিরাপত্তা জোরদার

দুর্গাপূজা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের সুবিধাজনক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ রেলওয়ে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, পাঁচটি ট্রেনের অফ ডে প্রত্যাহার করা হচ্ছে।

আজ রবিবার (১১ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত, ট্রেন সিডিউল রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে :

ঢাকা স্পেশাল-৩ : চট্টগ্রাম-ঢাকা রুটে আগামী ২০ অক্টোবর চলাচল করবে।

ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২ : ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে আগামী ২০, ২৩ ও ২৪ অক্টোবর ২০২৬ তারিখে (মোট ০৩ দিন) চলাচল করবে।

চট্টগ্রাম স্পেশাল-৪ : ঢাকা-চট্টগ্রাম রুটে আগামী ২৪ অক্টোবর ২০২৬ তারিখে চলাচল করবে।

যাত্রী চাপ সামলানোর জন্য পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ১৯ ও ২০ অক্টোবর তারিখের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবর ২০২৬ তারিখের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে।

পূজা উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের লক্ষ্যে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ০৬টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল প্রধান প্রধান স্টেশনে জিআরপি ও আরএনবি-এর সহযোগিতায় সার্বক্ষণিক পাহারা জোরদার করা হয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ২০২৬ তারিখে ম্যাজিস্ট্রেরিয়াল ডিউটি নিশ্চিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় গরু চুরির চেষ্টা, ২ নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় গরু চুরির চেষ্টা, ২ নারী আটক

চট্টগ্রামের পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় গরু চুরির চেষ্টা করার অভিযোগে দুই নারীকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাদের সঙ্গে থাকা দুই পুরুষ পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গরু ও অটোরিকশাসহ আটক দুই নারীকে পুলিশে হস্তান্তর করা হয়।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন এলাকার সেনপাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চারজনের একটি দল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সেনপাড়া এলাকায় প্রবেশ করে। এক পর্যায়ে, স্থানীয় বাসিন্দা নুরুল চৌধুরীর একটি গরু অটোরিকশায় তুলে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে তারা। বিষয়টি স্থানীয়দের সন্দেহের সৃষ্টি করে এবং তারা অটোরিকশাটিকে ধাওয়া করেন। পরে দক্ষিণ ভূর্ষি রেলগেট এলাকায় অটোরিকশাটির গতিরোধ করা হয়।

এ সময় দলের দুই পুরুষ সদস্য পালিয়ে গেলেও স্থানীয় লোকজন দুই নারীকে আটক করেন। পরে গরু ও অটোরিকশাসহ তাদের পটিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের মতে, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা নিয়ে উদ্বেগ বেড়ে গেছে। বিশেষ করে বাড়ির আশপাশে কিংবা খোলা জায়গায় গরু বেঁধে রাখলে মালিকরা চুরির আশঙ্কায় ভোগেন। দিনের বেলায় অটোরিকশায় গরু তুলে নিয়ে যাওয়ার এই ঘটনার পর গবাদি পশুর নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তারা এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উদ্ধার করা গরু ও অটোরিকশাসহ দুই নারীকে হেফাজতে নিয়েছে। পালিয়ে যাওয়া দুই পুরুষ সদস্যকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আটক নারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে আন্দোলনের মধ্যে চেন্নাইয়ে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন মোদির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


দিল্লিতে আন্দোলনের মধ্যে চেন্নাইয়ে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন মোদির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চেন্নাই মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পোন্নামাল্লি -ভাদাপালানি অংশের উদ্বোধন করেছেন। রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানের পর মোদি নিজেই টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করেন। এরপর তিনি মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় এবং রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারকে সঙ্গে নিয়ে পোন্নামাল্লি বাইপাস স্টেশন থেকে পোরুর বাইপাস স্টেশন পর্যন্ত মেট্রোতে যাত্রা করেন এবং যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর এই এক দিনের চেন্নাই সফরকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মেট্রো প্রকল্পের পাশাপাশি তামিলনাড়ুর সার্বিক উন্নয়নে ১৩ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন তিনি।

প্রায় চার হাজার ৯০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই রুটে ১১টি এলিভেটেড স্টেশন রয়েছে। এর মধ্যে একটি ৩.৭ কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক ডাবল-ডেকার উড়াল স্টেশন অন্যতম আকর্ষণ। এই রুটটি চালু হওয়ার ফলে চেন্নাইয়ের পশ্চিম শহরতলির সঙ্গে মূল শহরের যোগাযোগব্যবস্থা আরো দ্রুত ও যানজটমুক্ত হবে।

এছাড়াও প্রায় তিন হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে এনএইচ-৭৪৪-এর ৩৬ কিমি দীর্ঘ ভাদুহাপট্টি–তেরকুভেঙ্গানাট্লুর অংশ এবং ৩০ কিমি দীর্ঘ মাদুরাই রিং রোডের উদ্বোধন করেন মোদি। এই প্রকল্পগুলো রাজ্যের সড়ক যোগাযোগব্যবস্থা উন্নত করবে, যাতায়াতের সময় কমাবে, যানজট নিরসন করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে।

কোয়েম্বাটোরে রেল ফ্লাইওভারসহ ৭৫০ কোটি রুপির রেল প্রকল্প এবং আইআইটি মাদ্রাজের বিখ্যাত ‘সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টার’সহ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করে দেশের মানুষের জন্য উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%