০২:১২ পি.এম
মাঝ আকাশে একটি উড়ন্ত বিমানে হঠাৎ করে এক যাত্রীর ল্যাপটপে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিমানটিতে অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন।
গতকাল শনিবার, যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়।
ফ্লাইটটিতে পাইলট, ক্রু ও যাত্রীসহ মোট ১৩৩ জন ছিলেন। বিমানের মাঝ আকাশে থাকাকালীন হঠাৎ ল্যাপটপের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে কেবিনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও, দ্রুত পদক্ষেপ নেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং ক্রু সদস্যরা।
আরও পড়ুন: মঞ্জু: ৫ আগস্টও এনে দিয়েছে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি
তাদের সহায়তায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বিমাটি রক্ষা পায় এবং আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ঘটনার পরপরই পাইলট বিমানটিকে নিরাপদে ডালাসের বিমানবন্দরে জরুরি অবতরণ করান। ডালাসে পৌঁছানোর পর আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদের মধ্যে একজন গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন এবং বাকি ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চরম পেশাদারিত্বের সঙ্গে বিমানটিকে নিরাপদে অবতরণ করানোর জন্য আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ পাইলট, কো-পাইলট এবং কেবিন ক্রুদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
এদিকে, এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত নিয়ামক সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) একটি বার্তা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে এ ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করতে পারে। এফএএর তথ্যমতে, ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত বিমান চলাকালে ল্যাপটপ বা ডিভাইসে আগুন লাগার মতো অন্তত ৫৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
আরও পড়ুন: পলাতক আওয়ামী ফ্যাসিস্টরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: এমপি রানু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন