প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিএমভি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ফারিন খান অভিনীত একক নাটক ‘তোমার আমার প্রেম’। এই নাটকটি পারিবারিক গল্পনির্ভর এবং নির্মাণ করেছেন ইমরোজ শাওন। নাটকের কাহিনী কেন্দ্রিত হয়েছে ‘খন্দকার বাড়ি’ নামে পরিচিত একটি সম্ভ্রান্ত পরিবারকে নিয়ে। নাটকটি মুক্তির মাত্র দু’দিনের মধ্যে অর্ধকোটিরও বেশি ভিউ ছাড়িয়েছে।
বাড়িটির একমাত্র প্রাণ হিসেবে এখনও পুরোনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেন বয়স্ক নারী নূরজাহান বেগম। তাঁর নিঃসঙ্গ জীবনকে ঘিরে এগিয়ে যায় পুরো নাটকের গল্প। নাটকটির কাহিনি লিখেছেন অর্ক মোস্তফা। ফারিন খানের পাশাপাশি দুর্দান্ত অভিনয় করেছেন দিলারা জামান, ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী এবং সুদীপ্ত প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে ফারিন খান বলেন, বর্তমানে প্রেমের গল্প, থ্রিলার, জীবন-সংগ্রামসহ নানা ধরনের গল্প নিয়ে নাটক নির্মিত হচ্ছে। এরপরও দর্শকদের কাছে পারিবারিক সম্পর্ক ও টানাপোড়েনের গল্পের আবেদন বিন্দুমাত্র কমেনি। সেই উপলব্ধি থেকেই নির্মাতারা এখন ধারাবাহিকের পাশাপাশি একক নাটকেও পারিবারিক গল্পকে প্রধান্য দিচ্ছেন। ‘তোমার আমার প্রেম’ আসলে তেমনই একটি পারিবারিক গল্পের নাটক, যা দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন