প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ছোট পর্দা কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম—দুই মাধ্যমেই সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন সাদিয়া আয়মান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রী বেশ সক্রিয়।
সমসাময়িক নানা বিষয় থেকে শুরু করে সংবেদনশীল ইস্যুতেও দেখা যায় তাকে নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরতে। কোনো বিষয় নিয়ে নিজের অবস্থান জানাতে সাধারণত দ্বিধা করেন না এই তারকা।
সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন উদ্যোগ ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজের অবস্থান জানিয়েছেন। নারীদের জন্য চালু হতে যাওয়া এই বিশেষ বাসসেবা ঘিরে নানা আলোচনা এবং সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অভিনেত্রী প্রকাশ করেছেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়। সমস্যা হলো, আমরা বাঙালিরা এখনো সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’
তিনি তার ভাষ্যে আরও জানান, ‘আমাদের উচিত এই কিউট, এই সুন্দর, ভূতুড়ে গোলাপি বাসটি এবং এর পেছনে কঠোর পরিশ্রম করে যাওয়া সব নারীকে উদযাপন করা।’ ইতিবাচক মানসিকতা নিয়ে এমন উদ্যোগকে স্বাগত জানানোর জন্য ভক্ত ও অনুরাগী সবার প্রতি আহ্বান জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন