০৭:৩৬ পি.এম
যুক্তরাষ্ট্রের ‘প্রতিটি শিশুকে’ তাঁর মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা-বিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্স-এর একটি করে শেয়ার দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন ধনকুবের ইলন মাস্ক। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্পেসএক্স-এর বর্তমান বাজারমূল্য ২ ট্রিলিয়ন ডলার।
ইলন মাস্কের এই ঘোষণাটি এসেছে এমন একটি সময়ে, যখন প্রযুক্তি কোম্পানিগুলো সমাজের ওপর তাদের প্রভাবের কারণে ক্রমবর্ধমান কঠোর পর্যালোচনার সম্মুখীন হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্স-এ মাস্ক লিখেছেন, ‘আগামী বছর, আমি আমেরিকার প্রতিটি শিশুকে আমার স্পেসএক্স-এর একটি করে শেয়ার দেব। এটি এমন অনেক পদক্ষেপের মধ্যে প্রথম।’
আরও পড়ুন: মাদক পাচারের অভিযোগে বলিভিয়ার সাবেক বিচারপতি আলদো কেসাদা গ্রেপ্তার
সিএনএন জানাচ্ছে, স্পেসএক্স গত জুন মাসে প্রথমবারের মতো সাধারণ জনগণের জন্য শেয়ার কেনাবেচা শুরু করে, যা ছিল ইতিহাসের বৃহত্তম ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় কোম্পানিটির প্রতিটি শেয়ার প্রায় ১৪৬ ডলারে বিক্রি হচ্ছিল।
ইলন মাস্কের শেয়ার দেয়ার প্রস্তাবে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি। কোটি কোটি মার্কিন শিশুর মধ্যে কিভাবে সেই শেয়ারগুলো বিতরণ করা হবে, কিংবা তারা সবাই কি এর জন্য যোগ্য হবে, তা স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশটিতে ১৮ বছরের কম বয়সি মানুষের সংখ্যা প্রায় ৭ কোটি ৩০ লাখ। ফলে স্পেসএক্স-এর বর্তমান শেয়ার দর অনুযায়ী মাস্কের সম্ভাব্য এই উপহারের মূল্য প্রায় ১০ দশমিক ৭ বিলিয়ন ডলার।
সূত্র: সিএনএন
আরও পড়ুন: নির্মাণাধীন নৌঘাঁটি পরিদর্শন করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন