০৫:২৭ পি.এম
চট্টগ্রামে গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ নানা দাবিতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ চলছে। সমাবেশ চলাকালে যখন আজ আসরের সময় হল, তখন নামাজের বিরতির ঘোষণা দিয়ে আজান দেওয়া হয়। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ এই সমাবেশের মধ্যে নামাজের জন্য বিরতি ঘোষণা করেন।
সমাবেশে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বক্তব্য রাখেন। তিনি বলেন, "আওয়ামী লীগের ছিল বঙ্গবন্ধু আর এ সরকারের আছে কার্ডবন্ধু। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনলে মনে হয় তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নন বরং তিনি দিল্লির মূখ্যমন্ত্রী।"
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, "শহীদ ওসমান হদি যেভাবে ন্যায়-ইনসাফ নিয়ে কথা বলেছেন, তখন আপনারা (বিএনপি) ক্ষমতায় গিয়ে তার বিচার করবেন না, তা হবে না।" এর আগে লালদীঘি ময়দানে ১১ দলের সমাবেশে যোগ দিতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন