ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

মৃত্যুঞ্জয়ী সুরবাকেনের ছোঁয়ায় স্বপ্নের পথে নরওয়ে


মৃত্যুঞ্জয়ী সুরবাকেনের ছোঁয়ায় স্বপ্নের পথে নরওয়ে

নরওয়ে ফুটবল দলের কোচ স্তলে সুরবাকেনের হাত ধরে ২০২৬ বিশ্বকাপে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি এক রূপকথার জন্ম দিয়েছে। অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে মাঠের ফুটবলে দলটি প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। এই সাফল্যের নেপথ্যের কারিগর হিসাবে স্তলে সুরবাকেন কেবল মাঠের কৌশলেই সফল নন, বরং তার নিজের জীবনটিও এক অদম্য লড়াইয়ের উপাখ্যান।

২৫ বছর আগে, ২০০১ সালে, সুরবাকেন এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। কোপেনহেগেনের হয়ে অনুশীলনের সময় মাঠে লুটিয়ে পড়ে হার্ট অ্যাটাক করেন তিনি। দীর্ঘ সাত মিনিটের জন্য তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল, চিকিৎসকদের ভাষায় তিনি তখন ‘ক্লিনিক্যালি ডেড’ হয়ে গিয়েছিলেন। অ্যাম্বুলেন্সে হৃদস্পন্দন ফিরে আসার পর ২৬ ঘণ্টা তিনি কোমায় ছিলেন। সেই সময় সুরবাকেনের মায়ের অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, তিনি সন্তানের শেষকৃত্যের পরিকল্পনা করতে শুরু করেছিলেন। মৃত্যুর উপত্যকা থেকে ফিরে এসে ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেও কোচের দায়িত্ব গ্রহণ করে তিনি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন।

নরওয়ের দায়িত্ব নেওয়ার শুরুতে তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কাতার বিশ্বকাপ বা ইউরো বাছাইয়ে ব্যর্থতার পর তার চাকরি নিয়েও সংশয় দেখা দিয়েছিল। তবে সেই ব্যর্থতা থেকে তিনি নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ইতালিকে দুই দফা পরাজিত করে সুরবাকেনের দল নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। এরপর মূল পর্বে ইরাক, সেনেগাল, আইভরি কোস্ট এবং পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে সারা বিশ্বকে অবাক করে দিয়েছে নরওয়ে।

আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা

নিজের দলের সাফল্য নিয়ে বিনয়ী সুরবাকেন মনে করেন, এর পুরো কৃতিত্ব আর্লিং হলান্ড, মার্টিন ওদেগোরদের মতো তরুণ ফুটবলারদের। তিনি বিশ্বাস করেন, এই খেলোয়াড়রা কেবল নরওয়ের ফুটবল ইতিহাসই নয়, বদলে দিয়েছেন পুরো দেশের চিত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), এর অঙ্গ এবং সহযোগী সংগঠনসমূহ, রাজশাহী মহানগরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে নগরীর মুন লাইট গার্ডেন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। ভূমিমন্ত্রী এই সময় বক্তব্যে বলেন, একটি শক্তিশালী, সুসংগঠিত ও জনবান্ধব সংগঠন গড়ে তুলতে সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ্যাড. সৈয়দ শাহিন শওকত, কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক সহ-সম্পাদ এ্যাড. শফিকুল হক মিলন, এমপি, সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল মার্শাল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, সদস্য ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার এবং মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা। সভায় মহানগর বিএনপির সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, এডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর এর সাতটি থানার সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

রাজশাহী মহানগরীতে মোসাঃ আসমানী খাতুন (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরের সময় মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকার শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। মৃত মোসাঃ আসমানী খাতুন (১৯) বোয়ালিয়া থানার সিরোইল স্টেশনপাড়া এলাকার অটোরিকশাচালক মোঃ মিন্টুর মেয়ে এবং মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকার মোঃ বিশালের স্ত্রী।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, ইসলামি শরিয়ত অনুযায়ী তাদের বিয়ে হয়েছিল এবং তাদের দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। নিহতের বাবা মোঃ মিন্টু জানান, বিয়ের পর থেকেই মেয়ের জামাই বিশাল তার মেয়েকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে আসছিল। সম্প্রতি জামাইয়ের দাবি অনুযায়ী তাকে লক্ষাধিক টাকা দেয়া হয়েছে। শনিবার বেলা প্রায় সোয়া ১১টার দিকে তার জামাতা ফোন করে দ্রুত বাড়িতে যেতে বলেন। পরে তিনি স্ত্রী ও মাকে নিয়ে খোঁজাপুর জাহাজঘাট এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে তিনি ঘরের ভেতরে বাঁশের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মেয়েকে ঝুলন্ত দেখতে পান। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে নিচে নামিয়ে অটোরিকশাযোগে (রামেক) হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও উল্লেখ করেন, "আমার মেয়ের শরীরে জখমের চিহ্ন ছিলো। তাই ধরনা করছি আমার মেয়েকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল।"

এ ব্যাপারে জানতে চাইলে মতিহার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ নূরে আলম সিদ্দিকী জানান, গৃহবধূর মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এছাড়াও, নিহতের বাবা বাদী হয়ে মতিহার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি তদন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সদর থানার পৃথক দুটি অভিযানে ৪৭ লিটার চোলাই মদ সহ দুইজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


সদর থানার পৃথক দুটি অভিযানে ৪৭ লিটার চোলাই মদ সহ দুইজন গ্রেফতার

 

১১ জুলাই সদর থানার পৃথক দুটি অভিযানে ৪৭ লিটার চোলাই মদ সহ দুইজন গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানার অভিযানে কুইশা ডাঙ্গা থেকে ৪০ (চল্লিশ) লিটার দেশীয় চোলাই মদ সহ আসামী বিকাশ চন্দ্র (৩৬),পিতা- একে নাথ,সাং- হাপানিয়া,থানা+জেলা- নওগাঁ কে গ্রেফতার করা হয়।

অপর অভিযানে নুনিয়া পট্টি এলাকা থেকে ০৭ (সাত) লিটার দেশীয় চোলাই মদ সহ আসামী শ্রী কার্তিক মহন্ত (৩৮) পিতা- মৃত গোপাল মহন্ত, সাং- চকদেব নুনিয়া পাড়া,থানা+ জেলা- নওগাঁ কে গ্রেফতার করা হয় ।

উভয় ঘটনায় নিয়মিত মামলা রুজু করে আসামী দ্বয় কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে মাদক কারবারি ও সেবনকারী ৯ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


রাজশাহী নগরীতে মাদক কারবারি ও সেবনকারী ৯ জন গ্রেফতার

রাজশাহী নগরীতে পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে যাদের মধ্যে রয়েছে ইয়াবা, হেরোইন, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ভারতীয় এসকাফ সিরাপ এবং দেশীয় চোলাইমদ।

শুক্রবার রাতভর এয়ারপোর্ট থানা, মতিহার থানা, কাটাখালী থানা, বেলপুকুর থানা, কাশিয়াডাঙ্গা থানা এবং দামকুড়া থানা পুলিশের অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে: এয়ারপোর্ট থানার বালিয়াডাঙ্গা এলাকার মোঃ রাব্বি ইসলাম (ওরফে আশিক, বয়স ২৫) এবং মোঃ রুহুল আমীন (বয়স ২৪), মতিহার থানার চরশ্যামপুর মিজানের মোড় এলাকার মোছাঃ ইতি বেগম (বয়স ৩৮) এবং মোঃ রাজন হাসান (বয়স ২৩), কাটাখালী থানার টাংগন এলাকার মোঃ তাওহিদ হোসেন সেন্টু (বয়স ৪৪), বেলপুকুর থানার মোল্লা জামিরা গ্রামের মোঃ শান্ত ইসলাম (বয়স ২৫) এবং মোঃ ফরহাদ রেজা (বয়স ৩০), কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকার মোঃ মনিরুল ইসলাম শাওন (বয়স ২৫) এবং শ্রী সুজন বিশ্বাস (বয়স ৪৬)।

শনিবার বিকালে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%