প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ লাভ করেছেন সাংবাদিক, কলামিস্ট এবং টকশো ব্যক্তিত্ব মেহেদী হাসান পলাশ। এই পদে তাকে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, মেহেদী হাসান পলাশকে অন্য কোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
এ নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মেহেদী হাসান পলাশ বর্তমানে দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাছাড়া, সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন নামক একটি গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন