০৩:০০ পি.এম
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নে রাস্তা পাকা করণের দাবিতে এক বিশাল মানববন্ধন ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবাী (৪ জুলাই) সকালে দারাগাঁও টি ফ্যাক্টরী ও রেলগেট এর সামনে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ অঞ্চলের দারাগাও, হাতিমারা চা বাগান, ১ শ ৫০ টি গ্রাম, রেমা কালেঙ্গা রেঞ্জ বনাঞ্চলের যোগাযোগের একমাত্র রাস্তা না হওয়ায় জনগনের দূভোর্গ চরমে পৌচেছে।
আরও পড়ুন: চুনারুঘাটে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাদ্দাম গ্রেপ্তার
এই গুরুত্বপূর্ণ রাস্তা দ্রুত পাকা করার দাবিতেই মূলত এই আন্দোলনের ডাক দেওয়া হয়।
উক্ত মানববন্ধন ও জনসমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাটিয়াজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব এডভোকেট সরকার মো: শহীদ।
সমাবেশে এলাকার স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার চা শ্রমিকদের বসতভিটা যেখানে তারা বাসকরে সেই ভূমিকে শ্রমিকদের কে নিজেদের এবং দাবী সংসদে উথ্বাপন করে নাই। কিন্তু আমাদের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেব চা শ্রমিকদের ভূমি নিজেদের বলে রেজিষ্ট্রেশন করার কথা সংসদে উথ্বাপন করেছেন।
আরও পড়ুন: রোজি পেরিউইঙ্কল (নয়নতারা)Ñছাদবাগানের সৌন্দর্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন