০১:১০ পি.এম
যান্ত্রিক ত্রুতির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটির মেরামত শেষে এটি ঢাকা এসে পৌঁছেছে।
রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (পিআর) বোসরা ইসলাম এক বার্তায় জানিয়েছেন, রোম থেকে উড়োজাহাজটি রোববার দুপুরে ঢাকায় পৌঁছাবে। একই সাথে তিনি যাত্রীদের ধৈর্যধারণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরও পড়ুন: বাঘাইহাট জোনের অভিযানে অস্ত্র, গুলি ও সরঞ্জাম উদ্ধার, পালিয়ে গেলেন ইউপিডিএফের কথিত চিফ কালেক্টর
আরও পড়ুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে বৈঠকে ১১ দলীয় জোট।
বিমান সূত্র জানাচ্ছে, রোমে আটকে থাকা উড়োজাহাজটির মেরামতের জন্য ঢাকা থেকে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলীর একটি দল পাঠানো হয়েছিল। প্রকৌশলী দল এবং যন্ত্রাংশ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।
রোমে পৌঁছানোর পর, প্রকৌশলীরা বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটির কারিগরি ত্রুটি নিরসনের উদ্দেশ্যে কাজ শুরু করেন। মেরামতের কাজ সম্পন্ন হলে উড়োজাহাজটি ঢাকা উদ্দেশে রওনা দেয়।
এর আগে, শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর থেকেই ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে ছিল।
আরও পড়ুন: ৪ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র রোহান, পরিবার উদ্বিগ্ন
আরও পড়ুন সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু।
বিজি-৩০৬ ফ্লাইটটি গত বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় যাত্রা শুরু করে। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর, শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে এটি অবতরণ করে। উড়োজাহাজটিতে প্রায় আড়াই শতাধিক যাত্রী ছিলেন।
উড়োজাহাজটি রোমে আটকে যাওয়ার পর, সেখান থেকে যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের জন্য খাবারসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তাও প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সফরে গাফিলতি ও দেড় বছর অনুপস্থিতির অভিযোগ জনস্বাস্থ্য মেকানিকের বিরুদ্ধে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন