১০:৪৫ এম
নোয়াখালীতে বিডিনিউজের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জুরের মোটরসাইকেলসহ দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের মধ্যে একজন হলেন জেলার হাতিয়া উপজেলার শূণ্যের চর এলাকার মিরাজ উদ্দিনের ছেলে মোঃ ফয়সাল (৩৫) এবং অপরজন সুবর্ণাচর উপজেলার চর আলাউদ্দিনের রফিক উল্লার ছেলে জাহাঙ্গীর আলম(৩২)।
শুক্রবার রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পুল এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। সুধারাম মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ জুলাই রাত ১০ টার দিকে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্টান্ড এলাকা থেকে বিডিনিউজ ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক আবু নাছের মঞ্জুরের মোটরসাইকেল চুরি হয়। পরদিন তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, দুই মাস আগে সোনাপুর থেকে জয়দেব নামে অপর এক যুবকের একটি মোটরসাইকেল চুরি হয়। শুক্রবার চোর চক্রের সদস্য ফয়সাল জয়দেবের মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা বলে তার কাছ থেকে বিকাশ নম্বরে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা পাওয়ার পর ফয়সাল মোটরসাইকেল ফেরত দিতে গড়িমসি করেন।
এক পর্যায়ে জয়দেব ও তার বন্ধুরা কৌশলে ফয়সাল ও জাহাঙ্গীরকে ডেকে নিয়ে পুলিশের কাছে খবর দেন। এ সময় সুধারাম মডেল থানার এস আই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালায় এবং ফয়সাল ও জাহাঙ্গীরের কাছ থেকে প্রথমে আবু নাছের মঞ্জুরের মোটরসাইকেলটি উদ্ধার করে। রাতে তাদের প্রদত্ত তথ্য অনুযায়ী জয়দেবের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ফয়সাল ও জাহাঙ্গীর আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। জাতি হিসেবে তারা দীর্ঘদিন ধরে এক জেলা থেকে মোটরসাইকেল চোর করে এবং অন্য জেলায় পাচার করে আসছে। পুলিশের ধারণা, তারা নোয়াখালী থেকে গত কিছু দিন ধরে আরও কয়েকটি মোটরসাইকেল চুরি করেছে।
এ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালানোর কার্যক্রম চলছে। এ ঘটনায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাদের আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: মাদক ও কিশোর গ্যাং দমনে কাউনিয়ায় পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন