০৮:৩৪ এম
বাংলাদেশের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি এর এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ২০২১-২২ শিক্ষাবর্ষের সহশিক্ষাক্রমিক কার্যক্রম ‘অন্যপাঠ’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজনের সূচনা হয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব, সহযোগিতামূলক দক্ষতা এবং আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি শ্রেণিকক্ষের শিক্ষাকে বাস্তব এবং আনন্দময় অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
এখন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান এবং সহকারী অধ্যাপক মুনিরা আকতার লতা। এছাড়া কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ফরহাদ হোসেন
এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, দলীয় অভিনয়, নৃত্য, কুইজ, বিভিন্ন গেমস এবং অনলাইনভিত্তিক নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতিটি আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা প্রদর্শনের পাশাপাশি দলগতভাবে কাজ করা, দায়িত্ব গ্রহণ, সময় ব্যবস্থাপনা ও যোগাযোগ দক্ষতা চর্চার সুযোগ পান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী মহোদয় শিক্ষার্থীদের এই ধরনের সৃজনশীল ও সহশিক্ষাক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।
তিনি বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়; বরং অভিজ্ঞতা, সৃজনশীলতা, সহযোগিতা এবং বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণভাবে গড়ে তোলা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে শেখার সুযোগ তৈরি করে এবং তাদের বহুমাত্রিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও পড়ুন: মানবাধিকার রক্ষায় স্বাধীন ‘থার্ড আই’ ও শক্তিশালী কমিশন গঠনের আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন