ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ট্রাম্পের হুমকিকে আমলে নিচ্ছে না ইরান, পাল্টা জবাবের হুঁশিয়ারি গালিবাফের


ট্রাম্পের হুমকিকে আমলে নিচ্ছে না ইরান, পাল্টা জবাবের হুঁশিয়ারি গালিবাফের

সুইজারল্যান্ডে চলমান বৈঠকের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির প্রতি প্রতিক্রিয়া জানিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের হুমকি যদি সত্যিই কার্যকর হতো, তাহলে আজকের এই পরিস্থিতিতে তারা আসতো না। গালিবাফের কথায়, 'আমরা আমেরিকার দেওয়া হুমকিকে গুরুত্ব দিই না।'

ইরানের পার্লামেন্ট স্পিকার আরও বলেন, ওয়াশিংটনের উচিত তাদের বক্তব্যের বিষয়ে সতর্কতা অবলম্বন করা। কারণ, প্রয়োজন হলে ইরানের সশস্ত্র বাহিনী ভিন্ন ধরনের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, 'আমাদের সশস্ত্র বাহিনী তাদের অন্যভাবে জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তারা যতই কথা বলুক না কেন, আমরা কাজ করে দেখাবো।'

আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করা, তেল নিষেধাজ্ঞা শিথিল করা এবং আঞ্চলিক নিরাপত্তার ইস্যু নিয়ে সুইজারল্যান্ডে চলছে ওয়াশিংটন ও তেহরানের দরকষাকষি। প্রথম ৮০ মিনিটের উদ্বোধনী সেশনের পরই ট্রাম্পের হুমকির কারণে ইরানি প্রতিনিধিদল আলোচনা টেবিল ছাড়ে। এর কারণে অনেকটাই থমকে গেছে আলোচনার গতি। হরমুজ প্রণালি ও লেবানন সংকটসহ ইসরাইল ইস্যু এই শান্তি প্রক্রিয়াকে ক্রমাগত জটিল করে তুলেছে।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু

সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে রোববার (২১ জুন) আনুষ্ঠানিকভাবে বৈঠকের শুরু হয় যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও কাতারের শীর্ষ নেতাদের মধ্যে। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ, এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

অন্যদিকে, তেহরানের পক্ষে নেতৃত্বদান করেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সহ বেশ কয়েকজন। বৈঠকের শুরুতেই দু'পক্ষের মধ্যে তীব্র মনস্তাত্ত্বিক লড়াই দেখা যায়। এমনকি ইরানি প্রতিনিধিদল মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যৌথ ফটোসেশন এবং হাত মেলাতেও অস্বীকৃতি জানায়।

শান্তি আলোচনার উদ্বোধনী সেশনে ঠিক ৮০ মিনিটের মাথায় পুরো প্রক্রিয়ার দৃশ্যপট বদলে যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্টের কারণে। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প হুমকি দেন, লেবাননে হিজবুল্লাহর মতো ইরানের প্রক্সিদের বিশৃঙ্খলা অবিলম্বে বন্ধ না করা হলে, ওয়াশিংটন ইরানে গত সপ্তাহের চেয়েও বিধ্বংসী সামরিক হামলা চালাবে।

এই হুমকির খবর আলোচনা গবেশনায় পৌঁছানোর পরপরই তীব্র ক্ষোভ প্রকাশ করে, আলোচনার টেবিল থেকে সাময়িক ওয়াকআউট করে ইরানি প্রতিনিধিদল। ওয়াকআউটের পর ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন দাদাগিরি এবং ফাঁকা হুমকিকে তেহরান বিন্দুমাত্র গুরুত্ব দেয় না।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ে সেনাসদস্য আহত

হুমকির মুখে কোনো আলোচনা হবে না উল্লেখ করে তিনি বলেন, মার্কিন আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত। অন্যদিকে, এই আলোচনার মাঝেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, সুইজারল্যান্ডে যাই হোক না কেন, দক্ষিণ লেবানন থেকে সেনা সরাবে না তেল আবিব।

আলোচনার প্রথম দিনে চরম অচলাবস্থার পরও হাল ছাড়েনি মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনা একেবারে ভেঙে যায়নি, বরং এটি ‘সাময়িক বিরতি’ হিসেবে দেখা হচ্ছে। পর্দার আড়ালের তীব্র কূটনীতির মাধ্যমে দুই পক্ষকে আবার এক টেবিলে ফেরানোর চেষ্টা চলছে।

৬০ দিনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করা, লেবানন যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইরানের অবরুদ্ধ বিলিয়ন ডলারের বৈশ্বিক সম্পদ মুক্ত করার মতো জটিল শর্তগুলোর বাস্তবায়ন, এখন মধ্যস্থতার সফলতার ওপরই নির্ভর করছে বলছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন: ইউরোপজুড়ে আবারও উড়োজাহাজে বোমা হামলার হুমকি, নেপথ্যে ই-মেইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২২ জুন আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:৫৩ এম


২২ জুন আজকের নামাজের সময়সূচি

প্রত্যেক মুসলমান নর-নারীর ওপর ফরজ হলো সময়মতো নামাজ পড়া। তাই নামাজের সময় কখন শুরু হয় এবং কখন শেষ হয়, তা জানা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। এর ফলে নামাজ আদায় করার জন্য সময় শেষ হওয়ার আগেই নামাজটিকে পালন করা সম্ভব হয়।

আজ সোমবার, ২২ জুন, ২০২৬ সালের ১০ আষাঢ়, ১৪৩৩ বাংলা এবং ৬ মহররম, ১৪৪৭ হিজরি। চলুন, আমরা আজকের নামাজের সময়সূচি খতিয়ে নিই:

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:৫৭ এম


দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সর্বশেষ সমন্বয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (২২ জুন) সবশেষ সমন্বয়কৃত দামেই মূল্যবান এই ধাতু দেশের বাজারে বিক্রি হচ্ছে।

শনিবার (২০ জুন) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়। সেদিন ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকায় বেচাকেনা করা হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রূপালঙ্কারের ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

এ সার্থে, সবশেষ গত ১৯ জুন সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর দেশে ৭৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৩৯ দফা বাড়ানো হয়েছে, ৩৮ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৯ বার কমানো হয়েছে।

অন্য দিকে, দেশে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ২৪৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ২০৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর দেশে ৪৭ দফা রুপার দাম সমনয় করা হয়েছে। যেখানে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে এবং ২৩ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে দেশে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে বেড়েছিল ১০ বার এবং কমেছিল ৩ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা ও অন্যান্য টিভিতে আজকের খেলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:৫৮ এম


আর্জেন্টিনা ও অন্যান্য টিভিতে আজকের খেলাগুলি

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো দেখতে পারবেন না। তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে হবে। লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি সকলের মতো আপনারও আগ্রহ বেশি হবে। কোথায় কী খেলা চলছে সেই খোঁজ নেওয়ার জন্য সময় নষ্ট না করে, দেখে নিন এই শিডিউল। এর মাধ্যমে ঠিক করতে পারবেন কখন কোন খেলায় নজর দেবেন।

বিশ্বকাপে সোমবার (২২ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি হবে। এছাড়াও ফ্রান্স-ইরাক এবং সেনেগাল-নরওয়ে ম্যাচগুলিও অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপ ফুটবল

নিউজিল্যান্ড-মিসর

সকাল ৭টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়।

আর্জেন্টিনা-অস্ট্রিয়া

রাত ১১টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়।

ফ্রান্স-ইরাক

রাত ৩টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়।

নরওয়ে-সেনেগাল

আগামীকাল সকাল ৬টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৯:০২ এম


প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় শাংগ্রি লা মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জুবাইদা রহমান পুত্রজায়ায় প্রধানমন্ত্রী কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে এসে পৌঁছানোর পর তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং তাঁর সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।

এরপর, লালগালিচায় তারেক রহমান ও জুবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি দল গার্ড অব অনার প্রদান করে। এই সময়ে মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের পরে সফরসঙ্গীদের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। একইভাবে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন।

পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে ভবনে প্রবেশের পথের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারেক রহমান। পরে উভয় প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে মিলিত হন।

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর ভবন অভিমুখের লম্বা সড়কের দুই পাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা টানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%