প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইংল্যান্ডের বিপক্ষে খেললে মার্তিনেজ আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ছেন।
ফুটবলে ‘নিঃসঙ্গ শেরপা’ হিসেবে পরিচিত গোলরক্ষকরা। গোলের পর অন্যরা যখন একসঙ্গে আনন্দে মাতোয়ারা হন, তখন তাদেরকে একাকী উদযাপন করতে হয়।
অবিশ্বাস্য কিছু সেভ কিংবা পেনাল্টি ঠেকিয়ে নায়ক হওয়ার সুযোগ পান তারা।
তবে, খুব কম সময়ই আলো কাড়তে পারেন তারা। তাদেরই একজন এমিলিয়ানো মার্তিনেজ, আর্জেন্টিনার হয়ে এক রেকর্ড গড়তে যাচ্ছেন। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেলতে নামলেই আলবিসেলেস্তাদের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি।
অ্যাস্টন ভিলার গোলরক্ষকের ম্যাচ সংখ্যা হবে ১৪।
এতে ৪৮ বছরের একটি রেকর্ড ভেঙে যাবে। ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি গোলরক্ষক উবালদো ফিলোলের রেকর্ড ভাঙবেন মার্তিনেজ। বর্তমানে তার সঙ্গে ১৩ ম্যাচ খেলে রেকর্ডটা ভাগাভাগি করে আছেন মার্তিনেজ।
১৯৭৪ থেকে ১৯৮২ পর্যন্ত টানা তিন বিশ্বকাপে ১৩ ম্যাচ খেলেন ফিলোল। বিপরীতে দুই বিশ্বকাপে পূর্বসূরিকে পেছনে ফেলছেন ৩৩ বছর বয়সী গোলরক্ষক, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে অংশ নিয়ে।
দুজনের পরে আছেন সার্জিও রোমেরো। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে অংশ নিয়ে ১২ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সাবেক গোলরক্ষকের। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে তাকে পেছনে ফেলেন ২০২২ বিশ্বকাপজয়ী মার্তিনেজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন