০৯:০৬ এম
‘কালো ধোঁয়া নয়, হাঁটাতেই দূরত্ব জয়’, এই স্লোগানকে বুকে ধারণ করে দেশের সর্বদক্ষিণের জনপদ টেকনাফ থেকে সর্বউত্তরের তেঁতুলিয়া পর্যন্ত এক হাজার ২০ কিলোমিটার পদযাত্রা শুরু করেছেন তিন তরুণ।
পরিবেশ রক্ষা এবং অল্প দূরত্বে যান্ত্রিক যানবাহনের ওপর নির্ভরশীলতা কমিয়ে হাঁটার অভ্যাস গড়ার বার্তা ছড়িয়ে দিতেই তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ।
শুক্রবার (১০ জুলাই) সকালে বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যেই টেকনাফের জিরো পয়েন্ট থেকে এই পদযাত্রা শুরু করেন পরিবেশপ্রেমী তরুণ ফাহিম মুনতাসির।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
তার সঙ্গে রয়েছেন প্রণব দেবনাথ ও ফাইয়াজ ফারসিদ মুবিন। ব্যক্তিগত অর্থায়নে ২০ দিনের এই যাত্রায় প্রতিদিন গড়ে প্রায় ৬০ কিলোমিটার হাঁটার পরিকল্পনা রয়েছে তাদের।
কোনো মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি নয়, তিন জোড়া পায়েই তারা পাড়ি দেবেন এই দীর্ঘ পথ।
ফাহিমের কাছে এই পদযাত্রা নিছক কোনো রেকর্ড গড়ার অভিযান নয়। এটি সাধারণ মানুষের কাছে একটি ছোট কিন্তু জরুরি বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা।
তার বিশ্বাস, অল্প দূরত্বে হাঁটার অভ্যাস গড়ে উঠলে একদিকে মানুষ যেমন সুস্থ থাকবে, অন্যদিকে কমবে জ্বালানিনির্ভর যানবাহনের ব্যবহার।
আরও পড়ুন: বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।
এতে কার্বন নিঃসরণ কমে প্রকৃতিও কিছুটা স্বস্তি পাবে।
এ প্রসঙ্গে ফাহিম বলেন, 'আমরা খুব সহজেই হাঁটার অভ্যাস হারিয়ে ফেলছি। অল্প দূরত্বেও যানবাহনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। অথচ নিয়মিত হাঁটা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ অনেক অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
শরীরের পাশাপাশি মনও ভালো রাখে।'
ব্রাহ্মণবাড়িয়ার মো. মফিজ মিয়া ও মাহমুদা আক্তার চৌধুরীর বড় ছেলে ফাহিম।
আরও পড়ুন: মাদক ও কিশোর গ্যাং দমনে কাউনিয়ায় পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান
ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বর্তমানে তিনি শিক্ষকতা করছেন।
পাশাপাশি লেখালেখি এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের যুব প্রধান এবং 'সোনালী সকাল'-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন ফাহিম।
তবে এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুধু হাঁটা নয়, পথের মানুষও।
আরও পড়ুন: মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ
দেশের বিভিন্ন এলাকায় থেমে স্থানীয় মানুষের সঙ্গে পরিবেশ ও স্বাস্থ্য নিয়ে কথা বলবেন এই তিন তরুণ।
যাত্রাপথে কোথাও বীজ বপন করবেন, আবার কোথাও বৃক্ষরোপণ করবেন।
ছোট ছোট এসব উদ্যোগের মধ্য দিয়েই পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে চান তারা।
ফাহিম বলেন, 'আমি চাই মানুষ আমাকে নয়, আমার বার্তাকে মনে রাখুক।
আরও পড়ুন: মিয়ানমারে পাচারকালে ৪৯২ বস্তা ইউরিয়া ও ৮ পাচারকারী আটক
পরিবেশ রক্ষা কোনো একদিনের কাজ নয়। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই বড় পরিবর্তন আনতে পারে।
হাঁটা সেই পরিবর্তনেরই একটি সহজ শুরু।'
টেকনাফের সমুদ্রপাড় থেকে শুরু হওয়া এই দীর্ঘ পথচলা শেষ হবে তেঁতুলিয়ায় গিয়ে।
তবে ফাহিম ও তার সঙ্গীদের আশা, তাদের এই পদচিহ্ন হয়তো আরও অনেক মানুষের মনে একটি নতুন অভ্যাসের বীজ বপন করবে;
আরও পড়ুন: প্রজন্মকে অপরাধী নয়, মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: ফখর উদ্দিন এমপি
যেখানে অল্প দূরত্ব মানেই গাড়ি নয়, হাঁটা; আর কালো ধোঁয়ার বদলে থাকবে নির্মল বাতাসের স্বপ্ন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন