প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হরমুজ প্রণালির মাধ্যমে পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর ওপর তেহরানকে নিয়ন্ত্রণ দেওয়ার জন্য একটি নতুন চুক্তির প্রস্তাব তুলে ধরা হয়েছে। এটি ইরান ও ওমানের মধ্যে প্রস্তাবিত একটি চুক্তি যা কার্যকর হলে তেহরানকে অনেক বড় ধরনের সুবিধা প্রদান করবে বলে মনে করা হচ্ছে। তবে, যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে সহযোগিতা করবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এই তথ্যটি রয়টার্সকে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ ইরানি সূত্র এবং দুইজন অন্যান্য আঞ্চলিক কর্মকর্তার মাধ্যমে।
ইরানের সঙ্গে ওয়াশিংটনের চলমান পাঁচ মাসের উত্তেজনা কমাতে এই উদ্যোগটা নেওয়া হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার জন্য একটি চুক্তি সম্ভবত আসছে। কিন্তু মার্কিন কর্মকর্তারা শুরু থেকেই জানিয়ে আসছে যে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন রুটে তেহরানের নিয়ন্ত্রণ তারা কখনোই মানবেন না।
বিশ্লেষকদের মত অনুযায়ী, প্রণালির চলাচলকারী জাহাজের ওপর ইরানকে নিয়ন্ত্রণ দেওয়ার এই সিদ্ধান্ত কার্যকর হলে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ফলে আঞ্চলিক শক্তির ভারসাম্যটি তেহরানের পক্ষে পরিচালিত হতে পারে। যুদ্ধের আগে এই প্রণালি সকলের জন্য উন্মুক্ত ছিল এবং এর জন্য কোনো ফি দিতে হতো না।
বর্তমানে কূটনৈতিক সংশোধন হিসেবে ইরান ও ওমান তাদের দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রেখেছে। মধ্যপ্রাচ্যের দুই দেশ নিজেদের উত্তর এবং দক্ষিণ চ্যানেল দিয়ে হরমুজ প্রণালিটি নিয়ন্ত্রণ করে। ইরান জানায়, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আসা ও যাওয়া উভয় পথের জাহাজগুলো অবশ্যই ইরানি জলসীমা অতিক্রম করবে।
এদিকে, তেহরান উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে দিয়ে জানিয়েছে যে, যদি ইরানি ভূখণ্ডে নতুন করে কোনো মার্কিন হামলা হয় তবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলা হবে। এই তথ্য পাঁচটি সূত্র নিশ্চিত করেছে। একজন উপসাগরীয় কর্মকর্তা জানান, ইরানের বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট; যুক্তরাষ্ট্র যদি তাদের অবকাঠামোতে হামলা চালায়, তবে তারা উপসাগ্রীয় অঞ্চলের জ্বালানি কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালাবে।
এখন পর্যন্ত ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ওয়াশিংটনের আঞ্চলিক মিত্রদের লক্ষ্যবস্তু করেছে এবং তেহরানের অনুমতি ছাড়া আসা বাণিজ্যিক জাহাজগুলোকে বাধা দিচ্ছে। তবে লাস ভেগাসে সমর্থকদের এক সমাবেশে ট্রাম্প কূটনীতির প্রতি নিজের পছন্দের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, তিনি চুক্তি করতে আগ্রহী, কারণ তিনি মানুষ হত্যা করতে চান না।
ইরানের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে তিন হাজার চারশর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, ওয়াশিংটন জানিয়েছে ১৮ জন মার্কিন সামরিক কর্মী প্রাণ হারিয়েছে।
তবে রয়টার্সের সাক্ষাৎকারে আঞ্চলিক ও ইরানি সূত্রগুলো বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়েছে। চুক্তি এখনই চূড়ান্ত হয়ে গেছে, ট্রাম্পের এ ব্যাপারে বক্তব্যের সাথে তারা দ্বিমত প্রকাশ করেছে।
একটি আঞ্চলিক সূত্র জানায়, হরমুজের ওপর কিছুটা নিয়ন্ত্রণের সুযোগ দেওয়ার বিষয়টি আগেই মেনে নেওয়া হয়েছিল। কিন্তু আরেকটি আঞ্চলিক সূত্র জানায়, ‘নিয়ন্ত্রণ’ শব্দটি কীভাবে সংজ্ঞায়িত হবে তা এখনও স্পষ্ট হয়নি। উপসাগরীয় মধ্যস্থতাকারীরা চাচ্ছে আঞ্চলিক দেশগুলো যেন জাহাজ পরিদর্শন তদারকি করে এবং যেকোনো ফি প্রদান স্বেচ্ছাধীন থাকে।
জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার মতে, তাদের দেশ এই প্রণালি ব্যবহারকারী জাহাজের পণ্যের মূল্যের ওপর ৫ থেকে ৭ শতাংশ ফি দাবি করছে। অন্যদিকে, ওমান প্রায় ৩ শতাংশ ফি নেওয়ার বিষয়ে আলোচনা করছে, কিন্তু ওয়াশিংটন কোনো ফি প্রদানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি আরও জানান, খসড়া চুক্তিতে উপসাগরে প্রবেশকারী জাহাজের ওপর ইরানের নিয়ন্ত্রণের কথা উল্লেখ আছে, কিন্তু উপসাগর থেকে বেরিয়ে যাওয়ার সময়ে জাহাজগুলোর ওপর তেহরানের কি ভূমিকা থাকবে, তার উপর মূল মতবিরোধ রয়ে গেছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-কে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজগুলো আসা এবং যাওয়ার উভয় পথেই ইরানের আঞ্চলিক পানিসীমা অতিক্রম করবে, এমনভাবে কাঠামো তৈরি করা হয়েছে। উভয় দেশের সাথে আলোচনা মৌলিক সমঝোতায় পৌঁছে গেছে এবং এই অগ্রগতি চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছেও জানান তিনি।
গারিবাবাদি আরও নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে গত জুন মাসের মাঝামাঝি সই হওয়া সমঝোতা স্মারকের শর্তে ফিরে আসতে প্রস্তুত রয়েছে। প্রণালি খুলে দেওয়ার জন্য এটি একটি প্রধান শর্ত হলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো আলোচনা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন ভোটারদের একটি বড় অংশ এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাই ট্রাম্পের ওপর সংকট সমাধানের চাপ বাড়ছে। জুলাইয়ে দুই সপ্তাহব্যাপী ব্যাপক হামলা চালিয়েও প্রণালিতে ইরানের দিক থেকে প্রভাব কমানো যায়নি। এছাড়া, মার্কিন সেনাবাহিনীর দূরপাল্লার নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো প্রায় সব ক্ষেপণাস্ত্র নিঃশেষ হয়ে গেছে বলে সামরিক কমান্ডাররা ট্রাম্পকে সতর্ক করেছেন।
ট্রাম্প ইরান সংকট অবসানের আলোচনার কথা তুলে ধরে নতুন হামলা স্থগিত করার ঘোষণা দেওয়ার পরে গত দুই দিনে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন